জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত, বিকল্প প্রস্তুত বায়তুল মোকাররমে The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত, বিকল্প প্রস্তুত বায়তুল মোকাররমে

  • নিউজ প্রকাশের তারিখ : May 27, 2026 ইং
জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত, বিকল্প প্রস্তুত বায়তুল মোকাররমে ছবির ক্যাপশন: জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত, বিকল্প প্রস্তুত বায়তুল মোকাররমে

রাজধানীতে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত আয়োজন নিয়ে প্রস্তুতি সম্পন্ন করেছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)। আবহাওয়া অনুকূলে থাকলে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল ৭টা ৩০ মিনিটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে প্রতিকূল আবহাওয়া বা দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বিকল্প ব্যবস্থা হিসেবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জামাত আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, জাতীয় ঈদগাহে প্রধান জামাত সম্ভব না হলে বায়তুল মোকাররমে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

প্রধান জামাতে ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। ঈদের এই জামাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক মুসল্লির অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, ঈদের প্রধান জামাত নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সব ধরনের নিরাপত্তা, প্রশাসনিক ও ধর্মীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসের ওপর ভিত্তি করে প্রয়োজনীয় সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর করা হবে।

সংস্থাটির পক্ষ থেকে আরও জানানো হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঈদের জামাত যেন বাধাগ্রস্ত না হয়, সে জন্য বিকল্প স্থানের ব্যবস্থা আগে থেকেই প্রস্তুত রাখা হয়েছে। জাতীয় ঈদগাহে জামাত আয়োজন করা না গেলে মুসল্লিরা সরাসরি বায়তুল মোকাররমে অংশ নিতে পারবেন।

ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম জানান, রাজধানীবাসীসহ সব মুসল্লিকে নির্ধারিত সময় অনুযায়ী ঈদের জামাতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, ঈদের জামাত ধর্মীয় শৃঙ্খলা ও সৌন্দর্যের প্রতীক, তাই সবাইকে সময়মতো উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

ঢাকায় প্রতিবছরই জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়ে থাকে, যা দেশের সবচেয়ে বড় ঈদের জামাত হিসেবে বিবেচিত। তবে আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় বিকল্প ব্যবস্থা রাখা হয় যাতে ধর্মীয় এই গুরুত্বপূর্ণ আয়োজন ব্যাহত না হয়।

ঈদের এই জামাত মুসলিম উম্মাহর ঐক্য, ভ্রাতৃত্ব এবং সাম্যবোধের প্রতীক হিসেবে বিবেচিত। তাই প্রশাসন ও ধর্মীয় কর্তৃপক্ষ উভয়ই নির্বিঘ্ন আয়োজন নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত