ফুলবাড়ীতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ফুলবাড়ীতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 28, 2026 ইং
ফুলবাড়ীতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর  বাছাই পর্ব  অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
তৃণমূলের প্রতিভা থেকে আগামীর চ্যাম্পিয়ন স্লোগানে নতুন কুঁড়ি স্পোর্টস এর মাধ্যমে  তৃণমূল পর্যায়ের ১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ  এবং রাষ্ট্রীয়ভাবে তাদের অনন্য বিকাশের জন্য এক টেকসই প্ল্যাটফর্ম তৈরি অংশ হিসেবে সারাদেশের ন্যায়  কুড়িগ্রামের ফুলবাড়ীতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর  বাছাই পর্ব  অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার ২৮ এপ্রিল সকাল সাড়ে ১১ টায় উপজেলা অফিসার্স ক্লাব মাঠে ১২ থেকে ১৪ বছর বয়সের শিশু-কিশোরদের অংশগ্রহণে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর উপজেলা পর্যায় বিভিন্ন খেলার বাছাই পর্বের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দিলারা আকতার।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি)আনোয়ার হোসাইন,উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, উপজেলা যুব উন্নয়ন
কর্মকর্তা তাহমিনা শিরিন, উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা স্কাউট সম্পাদক ইকবাল হোসেন মন্ডল,উপজেলা প্রশাসন স্কুল-
শিশু কাননের প্রধান শিক্ষক হাবিবুর রহমান(হাবিব),
বড়ভিটা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শামসুজ্জামান নিশান, বড়লোই দ্বিমুখী মাদ্রাসার সহকারী শিক্ষক মিজানুর রহমান,প্রেসক্লাব ফুলবাড়ী সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমূখ।

দ্বিতীয় ধাপে বিকেল ৩ টায় ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বালক-বালিকাদের ফুটবল, ক্রিকেট, দৌড় প্রতিযোগিতায় খেলোয়াড় বাছাই করা হয়।

 এ  বিষয়ে সহকারী কমিশনার ভূমি আনোয়ার হোসাইন জানান,বর্তমান সরকারের উদ্যোগে তৃণমূল পর্যায় থেকে ভালো খেলোয়াড় যাচাই-বাছাইয়ের লক্ষে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ আয়োজন করেছেন। আমরা সর্বাত্মকভাবে চেষ্টা  করব ভালো খেলোয়াড় নির্বাচন করতে পারি।

নিউজটি পোস্ট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রথম নির্বাচনে চমক দেখালেন থালাপতি বিজয়

প্রথম নির্বাচনে চমক দেখালেন থালাপতি বিজয়