তিনশো ফিটে ভয়াবহ দুর্ঘটনা: দুই শিক্ষার্থীর মৃত্যু The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

তিনশো ফিটে ভয়াবহ দুর্ঘটনা: দুই শিক্ষার্থীর মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 26, 2026 ইং
তিনশো ফিটে ভয়াবহ দুর্ঘটনা: দুই শিক্ষার্থীর মৃত্যু ছবির ক্যাপশন:

তিনশো ফিটে মোটরসাইকেল দুর্ঘটনা: দুই শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর তিনশো ফিট জলশিরি এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রিফাত ও সাব্বির নামে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত দুজনই ইন্টারমিডিয়েটের ছাত্র ছিলেন।

রবিবার (২৬ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে দুই বন্ধু মোটরসাইকেল চালিয়ে ঢাকায় আসার পথে রূপগঞ্জের তিনশো ফিট জলশিরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের গ্রামের বাড়ি উপজেলার শেকেরকান্দী গ্রামে।

দুর্ঘটনার পর স্থানীয় পথচারীরা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টা ১০ মিনিটে রিফাত এবং সোয়া ৬টার দিকে সাব্বিরকে মৃত ঘোষণা করা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
৫০ বছর পর যুক্তরাষ্ট্রে নতুন তেল শোধনাগার নির্মাণের ঘোষণা

৫০ বছর পর যুক্তরাষ্ট্রে নতুন তেল শোধনাগার নির্মাণের ঘোষণা