ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, নির্বাচনের আগে তিনি জনগণের কাছে দেওয়া প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উত্তরা ১১ নং সেক্টর খেলার মাঠ প্রাঙ্গণে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
তিনি মহান আল্লাহর কাছে তওফিক কামনা করেন এবং হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তার এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি হতে দেওয়া হবে না। তিনি ও দলের সিনিয়র নেতারা বিষয়টি নজরে রাখছেন।
এমপি জাহাঙ্গীর হোসেন আরও বলেন, জনগণের জন্য কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও সেই কাজ চালিয়ে যাবেন। পাশাপাশি তিনি সবাইকে মাহে রমজানের তাৎপর্য অনুধাবন করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি ঢাকা মহানগর উত্তর শাখার যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আলহাজ মো. জামির হোসেন, সাবেক যুবদল নেতা শিমুল আহমেদ, বিভিন্ন থানা ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
কসমিক ডেস্ক