নারায়ণগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নারায়ণগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : May 24, 2026 ইং
নারায়ণগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন: নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিসাইল আহম্মেদ (২৮)কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। রবিবার (২৪ মে) ভোর ৪টার দিকে ফতুল্লা থানার পাগলা ইসলামিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব-১১ এর অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন ধরে চলা গোয়েন্দা নজরদারির পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, মিসাইল আহম্মেদের বিরুদ্ধে ২০২৩ সালে ফতুল্লা থানায় একটি মাদক মামলা দায়ের হয়। মামলার বিচার শেষে নারায়ণগঞ্জের স্পেশাল জজ আদালত তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। রায়ের পর থেকেই তিনি পলাতক ছিলেন।

গ্রেপ্তার আসামির বাড়ি ফতুল্লার পাগলা ইসলামিয়া বাজার এলাকায়। তার বাবা মজনু আহম্মেদ এবং মা কামরুন নাহার বলে জানা গেছে।

র‍্যাব-১১ জানায়, সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মাদক মামলার এই পলাতক আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

গ্রেপ্তারের পর আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সংসদ ভবনে শফিকুর রহমানের সভাপতিত্বে জামায়াতের বৈঠক

সংসদ ভবনে শফিকুর রহমানের সভাপতিত্বে জামায়াতের বৈঠক