মধ্যপ্রাচ্যে যুদ্ধের শঙ্কা বাড়ছে, ইসরায়েলের প্রস্তুতি সম্পন্ন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মধ্যপ্রাচ্যে যুদ্ধের শঙ্কা বাড়ছে, ইসরায়েলের প্রস্তুতি সম্পন্ন

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 23, 2026 ইং
মধ্যপ্রাচ্যে যুদ্ধের শঙ্কা বাড়ছে, ইসরায়েলের প্রস্তুতি সম্পন্ন ছবির ক্যাপশন:

ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, যুদ্ধ পুনরায় শুরু করতে তারা যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে।

বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা বৈঠকে তিনি এ মন্তব্য করেন। কাটজ বলেন, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) প্রতিরক্ষা ও আক্রমণ—উভয় ক্ষেত্রেই প্রস্তুত রয়েছে এবং সম্ভাব্য লক্ষ্যবস্তু নির্ধারণ করা হয়েছে।

আইডিএফের সক্ষমতার বিষয়ে তিনি উল্লেখ করেন, নতুন করে হামলা শুরু হলে তা আগের তুলনায় আরও কঠোর ও ব্যাপক হতে পারে। সম্ভাব্য অভিযানে ইরানের শীর্ষ নেতৃত্ব, জ্বালানি অবকাঠামো এবং অর্থনৈতিক কাঠামোকে লক্ষ্যবস্তু করার পরিকল্পনার কথাও তিনি ইঙ্গিত দেন।

এদিকে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে উত্তেজনা আরও বেড়েছে। কোনো নৌযান সেখানে মাইন স্থাপনের চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে ধ্বংস করার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প জানান, মার্কিন নৌবাহিনীকে এমন কঠোর পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, বর্তমানে মাইন অপসারণে নিয়োজিত মার্কিন জাহাজগুলো হরমুজ প্রণালিতে সক্রিয়ভাবে কাজ করছে এবং এ কার্যক্রম আরও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে এবং সামরিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফরিদপুর-2 এ বড় ব্যবধানে জয় পেলেন শামা ওবায়েদ

ফরিদপুর-2 এ বড় ব্যবধানে জয় পেলেন শামা ওবায়েদ