ভারতে বাস-লরির সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ১২ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ভারতে বাস-লরির সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ১২

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 26, 2026 ইং
ভারতে বাস-লরির সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ১২ ছবির ক্যাপশন:

ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে একটি যাত্রীবাহী বাস ও টিপার লরির মুখোমুখি সংঘর্ষের পর ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে মারকাপুরাম এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সংঘর্ষের পরপরই বাসটিতে আগুন ধরে যায়। এতে কয়েকজন যাত্রী জীবন্ত দগ্ধ হয়ে মারা যান। প্রথমদিকে আটজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে তা বেড়ে ১২ জনে দাঁড়ায়।

এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ থেকে ২০ জন যাত্রী। তাদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা চলছে বলে জানিয়েছে পুলিশ।

মারকাপুরামের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ নাগরাজু জানান, ‘হরিকৃষ্ণ ট্রাভেলস’ নামের একটি বেসরকারি বাস নির্মল থেকে নেলোর এর উদ্দেশ্যে যাচ্ছিল। ভোর প্রায় ৬টার দিকে বিপরীত দিক থেকে আসা একটি টিপার লরির সঙ্গে বাসটির তীব্র সংঘর্ষ হয়।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে আগুনের তীব্রতা বেশি থাকায় উদ্ধারকাজ ব্যাহত হয় এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। তিনি বলেন, যাত্রীদের জীবন্ত দগ্ধ হওয়ার ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। তিনি আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন।

এছাড়া রাজ্যের আইটি মন্ত্রী নারা লোকেশও এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, এত মানুষের প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক এবং সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকবে।

বর্তমানে পুলিশ দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে নিয়ে রাস্তা স্বাভাবিক করার কাজ করছে এবং দুর্ঘটনার বিস্তারিত কারণ অনুসন্ধান করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
অন্তর্বর্তী সরকারের নির্বাচন গ্রহণযোগ্য নয় বলে দাবি জি এম কা

অন্তর্বর্তী সরকারের নির্বাচন গ্রহণযোগ্য নয় বলে দাবি জি এম কা