এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 23, 2026 ইং
এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা ছবির ক্যাপশন:

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে দলটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) মো. সারজিস আলম। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ।

কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন আরিফুল ইসলাম আদীব, আলাউদ্দিন মোহাম্মদ, তাহসীন রিয়াজ এবং অ্যাডভোকেট মঞ্জিলা ঝুমা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, সব বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দ এ কমিটিকে সার্বিক সহযোগিতা করবেন। স্থানীয় সরকার নির্বাচনকে সংগঠিত ও সমন্বিতভাবে পরিচালনার লক্ষ্যে এই কমিটি কাজ করবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজান সামনে রেখে সানায় আবারও যুদ্ধভীতি

রমজান সামনে রেখে সানায় আবারও যুদ্ধভীতি