অপরাধ দমনে ডেভিল হান্ট: ঢাকায় এক দিনে ১১ জন আটক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

অপরাধ দমনে ডেভিল হান্ট: ঢাকায় এক দিনে ১১ জন আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 31, 2026 ইং
অপরাধ দমনে ডেভিল হান্ট: ঢাকায় এক দিনে ১১ জন আটক ছবির ক্যাপশন:

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২–এর আওতায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ১১ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, লালবাগ, মোহাম্মদপুর, ডেমরা, খিলগাঁও, বাড্ডা, পল্টন, চকবাজার, যাত্রাবাড়ী ও কদমতলী থানা এলাকায় পরিচালিত অভিযানে এসব ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক সবাইকে সংশ্লিষ্ট থানায় নেওয়ার পর আদালতে পাঠানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, লালবাগ থানা এলাকা থেকে একজন, ডেমরা থানা এলাকা থেকে দুজন, মোহাম্মদপুর থানা এলাকা থেকে একজন, খিলগাঁও থানা এলাকা থেকে দুজন, বাড্ডা থানা এলাকা থেকে একজন, পল্টন থানা এলাকা থেকে একজন, চকবাজার থানা এলাকা থেকে একজন, যাত্রাবাড়ী থানা এলাকা থেকে একজন এবং কদমতলী থানা এলাকা থেকে একজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—লালবাগ থেকে মো. আরিফ (২৬), ডেমরা থেকে মো. মনির হোসেন (৫২) ও ইমন আলী (৩০), মোহাম্মদপুর থেকে মো. মারুফ (২০), খিলগাঁও থেকে লোকমান হেকিম (২৫) ও মো. রুবেল (২৬), বাড্ডা থেকে বাবুল হোসেন (৪২), পল্টন থেকে বাবলু মিয়া (৫১), চকবাজার থেকে মো. সাজ্জাত (২৩), যাত্রাবাড়ী থেকে সাইমুন মিয়া (১৯) এবং কদমতলী থেকে আনিসুর রহমান রনি (৪৮)।

ডিএমপি জানিয়েছে, অপরাধ দমন ও নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফেনী-২ আসনে এবি পার্টির চেয়ারম্যানের ওপর হামলা চেষ্টা

ফেনী-২ আসনে এবি পার্টির চেয়ারম্যানের ওপর হামলা চেষ্টা