ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, ঢাকাসহ বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, ঢাকাসহ বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 25, 2026 ইং
ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, ঢাকাসহ বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত ছবির ক্যাপশন:

দেশের বিভিন্ন এলাকায় বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫৩ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। রাজধানীর ঢাকা শহরের বনশ্রী, সবুজবাগ, মগবাজার ও মালিবাগসহ একাধিক এলাকায় বাসিন্দারা কম্পন টের পাওয়ার কথা জানিয়েছেন।

এছাড়া সিলেট শহর থেকেও ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। আকস্মিক এই কম্পনে অনেকেই আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ও অফিস থেকে বের হয়ে খোলা জায়গায় অবস্থান নেন।

প্রাথমিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভূমিকম্পের মাত্রা ও উৎপত্তিস্থল সম্পর্কে তথ্য সংগ্রহ করছে।

নগরজুড়ে কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তী আপডেট জানানো হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুদকের আবেদনে জাকির হোসেনের পরিবারের বিদেশযাত্রা স্থগিত

দুদকের আবেদনে জাকির হোসেনের পরিবারের বিদেশযাত্রা স্থগিত