আর্জেন্টিনা সমর্থকদের মারধরে ব্রাজিল সমর্থক নিহত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

আর্জেন্টিনা সমর্থকদের মারধরে ব্রাজিল সমর্থক নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 8, 2026 ইং
আর্জেন্টিনা সমর্থকদের মারধরে ব্রাজিল সমর্থক নিহত ছবির ক্যাপশন:

কুমিল্লায় ফুটবল খেলা নিয়ে সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডার জেরে সংঘর্ষে মো. শরিফুল ইসলাম (৩২) নামে এক ব্রাজিল সমর্থকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে আদর্শ সদর উপজেলার কোটবাড়ি বিশ্বরোড সংলগ্ন উত্তর দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শরিফুল ইসলাম নীলফামারী জেলার জলঢাকা উপজেলার উত্তর চেরাংগা এলাকার বাসিন্দা এবং মো. মতিউর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) সংকর কান্তি দাস।

পুলিশ সূত্রে জানা যায়, আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার ফুটবল ম্যাচ চলাকালে আর্জেন্টিনা প্রথম গোল হজম করলে ব্রাজিল সমর্থক শরিফুল ইসলাম উল্লাস প্রকাশ করেন। এ সময় তিনি আর্জেন্টিনা সমর্থকদের উদ্দেশে কটাক্ষ ও ট্রল করেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কয়েকজন আর্জেন্টিনা সমর্থক শরিফুল ইসলামের ওপর হামলা চালায় বলে জানিয়েছে পুলিশ। মারধরের ফলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ফুটবল খেলা নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে এবং এতে এক যুবকের মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সংসদে জুলাইয়ের গণঅভ্যুত্থানের কথা স্মরণ করলেন শফিকুর রহমান

সংসদে জুলাইয়ের গণঅভ্যুত্থানের কথা স্মরণ করলেন শফিকুর রহমান