মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন ইশরাক হোসেন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন ইশরাক হোসেন

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 17, 2026 ইং
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন ইশরাক হোসেন ছবির ক্যাপশন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের নেতৃত্বে রয়েছেন তারেক রহমান

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করান।

নতুন মন্ত্রিসভায় ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। জাতীয় সংসদ নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ৭৮ হাজার ৮৫০ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আবদুল মান্নান পান ৫৫ হাজার ৬৯৭ ভোট।

এদিন শপথ নেওয়া মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। সব মিলিয়ে ৫০ সদস্যের মন্ত্রিসভা গঠিত হয়েছে।

নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে আরও শপথ নিয়েছেন— এম রাশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, শরীফুল আলম, ফরহাদ হোসেন আজাদ, শামা ওবায়েদ, সুলতান সালাহউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ হাবিব, রাজিব আহসান, আজিজুল বারি হেলাল, মীর শাহে আলম, জোনায়েদ সাকি, ফারজানা শারমিন পুতুল, ফরিদুল ইসলাম, নুরুল হক নুর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেন, এম এ মুহিত, আহমেদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ, আলী নেওয়াজ খৈয়াম এবং আমিনুল হক (টেকনোক্রেট)।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় নবম

ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় নবম