অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটে জেট ফুয়েলের দাম কমাল বিইআরসি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটে জেট ফুয়েলের দাম কমাল বিইআরসি

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 7, 2026 ইং
অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটে জেট ফুয়েলের দাম কমাল বিইআরসি ছবির ক্যাপশন:

উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম আবারও কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। জুলাই মাসের জন্য দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উড়োজাহাজ পরিচালনায় ব্যবহৃত জেট ফুয়েলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানায়, দেশের অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৫০ টাকা ২১ পয়সা থেকে কমিয়ে ১৩০ টাকা ৯৯ পয়সা নির্ধারণ করা হয়েছে।

একই সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনাকারী এয়ারলাইনসের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের মূল্য শূন্য দশমিক ৯৮০৮ মার্কিন ডলার থেকে কমিয়ে শূন্য দশমিক ৮৫৫৬ মার্কিন ডলার করা হয়েছে।

এর আগে গত ৭ জুনও জেট ফুয়েলের মূল্য হ্রাস করা হয়েছিল। সে সময় অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে কমিয়ে ১৫০ টাকা ২১ পয়সা নির্ধারণ করা হয়। পাশাপাশি আন্তর্জাতিক ফ্লাইটের জন্য লিটারপ্রতি মূল্য ১ দশমিক ০৮২৩ মার্কিন ডলার থেকে কমিয়ে শূন্য দশমিক ৯৮০৮ মার্কিন ডলার করা হয়েছিল।

সর্বশেষ এই মূল্য সমন্বয়ের ফলে বিমান পরিচালনাকারী সংস্থাগুলোর জ্বালানি ব্যয় কিছুটা কমবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ঢাকা-৮ আসনের প্রার্থী নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য হিরো আলমের

ঢাকা-৮ আসনের প্রার্থী নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য হিরো আলমের