ভারত-পাকিস্তান ম্যাচের চেয়ে বেশি প্রাণবন্ত ভারত–বাংলাদেশের খেলা: নান্নু The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ভারত-পাকিস্তান ম্যাচের চেয়ে বেশি প্রাণবন্ত ভারত–বাংলাদেশের খেলা: নান্নু

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 16, 2026 ইং
ভারত-পাকিস্তান ম্যাচের চেয়ে বেশি প্রাণবন্ত ভারত–বাংলাদেশের খেলা: নান্নু ছবির ক্যাপশন:

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে একপেশে জয় তুলে নিয়েছে ভারত। ফলে ক্রিকেট দুনিয়া পাকিস্তানের অসহায় আত্মসমর্পণ দেখেছে। বাংলাদেশ ও ভারতের ম্যাচগুলো এখন বেশি আকর্ষণ তৈরি করছে—এমন মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু

সোমবার (১৬ ফেব্রুয়ারি) মিরপুরে বিসিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা কথা বলার সময় নান্নু বলেন, “উপমহাদেশে বর্তমানে ভারত-বাংলাদেশ ম্যাচগুলোই বেশি প্রাণবন্ত। মানুষের মনোযোগও ভারত–বাংলাদেশ ম্যাচের দিকে বেশি, ভারত-পাকিস্তান ম্যাচের তুলনায়।”

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের জন্য এই বিশ্বকাপ যেন দূর থেকেই দেখা টুর্নামেন্ট। নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে ভারত সফরে যেতে রাজি না হওয়ায় বাংলাদেশের জায়গা নেয় স্কটল্যান্ড। প্রথমে প্রতিবাদে পাকিস্তানও ভারতকে না খেলার ঘোষণা দিয়েছিল, পরে আইসিসি আশ্বাস পাওয়ার পর সিদ্ধান্ত পরিবর্তন করে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাম্প্রতিক অস্থিরতা নিয়েও নান্নু বলেন, “এখন সবচেয়ে জরুরি বিষয় হলো স্থিতিশীলতা ও সমঝোতা প্রতিষ্ঠা। নতুন নির্বাচিত সরকার শপথ নিতে যাচ্ছে, আমরা আশা করি সবকিছু স্বাভাবিকভাবে এগোবে। ক্লাবগুলোর মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, সেগুলো সমাধান করতে হবে।”

সাবেক নির্বাচক নান্নু ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থের ঊর্ধ্বে থাকার ওপর জোর দেন। তার ভাষায়, “আমরা চাই ক্রিকেটই সবার আগে থাকুক, বাংলাদেশ সবার ঊর্ধ্বে। সেই লক্ষ্য নিয়েই এগোতে হবে। খেলাধুলার ক্ষেত্রে কোনো আপস করা যাবে না। সবার জন্য সর্বোত্তম ফলই আমরা চাই।”


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীপু দাসকে পোড়ানোর আগে গাছে ঝুলানো সেই যুবক গ্রেপ্তার

দীপু দাসকে পোড়ানোর আগে গাছে ঝুলানো সেই যুবক গ্রেপ্তার