ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর রূপায়ণ স্বপ্ন নিলয়ে রেজাউল করীমের বাসভবনে যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ।
এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
কসমিক ডেস্ক