দৌলতপুরে দীর্ঘদিনের বিরোধের জেরে গোলাগুলির ঘটনা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

দৌলতপুরে দীর্ঘদিনের বিরোধের জেরে গোলাগুলির ঘটনা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 16, 2026 ইং
দৌলতপুরে দীর্ঘদিনের বিরোধের জেরে গোলাগুলির ঘটনা ছবির ক্যাপশন:

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পশ্চিম দক্ষিণ ফিলিপনগর গ্রামে সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতরা হলেন- আনিচুর রহমান (৫৫), নবাব মাস্টার ও আশরাফুল ইসলাম।

স্থানীয়দের অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরেই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর আগে আনিচুর রহমানের বাড়ির টিন চুরির ঘটনা দুপক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত করেছিল। একপর্যায়ে উত্তেজনা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। কেউ লিখিত অভিযোগ করেনি, তবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুপার কাপ ফাইনালে আজ এল ক্লাসিকো, শিরোপার লড়াইয়ে বার্সা–রিয়া

সুপার কাপ ফাইনালে আজ এল ক্লাসিকো, শিরোপার লড়াইয়ে বার্সা–রিয়া