ভোটপরবর্তী সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে ১১ দলের বিক্ষোভ সমাবেশ আজ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ভোটপরবর্তী সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে ১১ দলের বিক্ষোভ সমাবেশ আজ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 16, 2026 ইং
ভোটপরবর্তী সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে ১১ দলের বিক্ষোভ সমাবেশ আজ ছবির ক্যাপশন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সারা দেশে সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা ও ধর্ষণের প্রতিবাদে আজ (সোমবার ১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনী জোট।

সমাবেশের স্থান নির্ধারণ করা হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে। বিক্ষোভ সমাবেশে জামায়াতে ইসলামী আমির শফিকুর রহমানসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত থেকে বক্তব্য দেবেন।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। ২৯৯ আসনে ভোট গ্রহণের পর ফলাফল প্রকাশ করা হয়েছে ২৯৭টির। জামায়াত জোটের পক্ষ থেকে ৭৭টি আসনে জয়ী হওয়া হয়েছে। এর মধ্যে জামায়াতে ইসলামী তাদের ইতিহাসের সর্বোচ্চ ৬৮টি আসন লাভ করেছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি ও খেলাফত মজলিস ১টি আসনে জয়ী হয়েছে।

ভোটের পর হামলা-সহিংসতা এবং কারচুপির অভিযোগ তুলে ১১ দলীয় জোট ৩০টি আসনের জন্য আইনি লড়াই ঘোষণা করেছে। সমাবেশের মূল উদ্দেশ্য হলো ভোটের নিরপেক্ষতা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী আজ থেকে নতুন স্বর্ণমূল্য

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী আজ থেকে নতুন স্বর্ণমূল্য