মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিল নিয়ে অন্তর্বর্তী সরকারের ব্যাখ্যা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিল নিয়ে অন্তর্বর্তী সরকারের ব্যাখ্যা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 15, 2026 ইং
মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিল নিয়ে অন্তর্বর্তী সরকারের ব্যাখ্যা ছবির ক্যাপশন:

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ-এর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে অন্তর্বর্তী সরকার।

রোববার (১৫ ফেব্রুয়ারি) অন্তর্বর্তী সরকারের প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, তার নিয়োগ বাতিলের প্রেক্ষিতে বিভিন্ন মাধ্যমে অপতথ্য ও অনুমাননির্ভর বক্তব্য প্রচারিত হচ্ছে। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

বার্তায় উল্লেখ করা হয়, ব্যক্তিগত কারণে তিনি নির্বাচনের কিছুদিন আগেই প্রধান উপদেষ্টার কাছে দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন জানান। তবে নির্বাচন সন্নিকটে চলে আসায় মাঠ প্রশাসনের শৃঙ্খলা ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে প্রধান উপদেষ্টার অনুরোধে তিনি নির্বাচনকাল পর্যন্ত দায়িত্ব পালনে সম্মত হন।

এর আগে শনিবার (১৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়-এর চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীর সই করা প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৪ সালের ৮ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে (পরিচিতি নং-১৫৩০) মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছিল। ওই নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ