১২ ফেব্রুয়ারি মধ্যরাতের পর মোবাইল ফাইন্যান্সে স্বাভাবিক লেনদেন শুরু The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

১২ ফেব্রুয়ারি মধ্যরাতের পর মোবাইল ফাইন্যান্সে স্বাভাবিক লেনদেন শুরু

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 13, 2026 ইং
১২ ফেব্রুয়ারি মধ্যরাতের পর মোবাইল ফাইন্যান্সে স্বাভাবিক লেনদেন শুরু ছবির ক্যাপশন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ ব্যাংক মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিংয়ে সীমাবদ্ধতা আরোপ করেছিল।

এ নির্দেশনায় বলা হয়েছিল, একজন গ্রাহক প্রতিদিন মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকার লেনদেন করতে পারবেন। এর আগে, প্রতি লেনদেনে এক হাজার টাকার বেশি লেনদেন করা যাচ্ছিল না।

বাংলাদেশ ব্যাংকের সূত্রে জানা গেছে, এই পদক্ষেপ নেওয়ার উদ্দেশ্য ছিল নির্বাচনের সময় অবৈধ বা সন্দেহজনক বড় অংকের লেনদেন নিয়ন্ত্রণ করা এবং দেশের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা। দেশের সব মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে এই নির্দেশনা কার্যকর করার জন্য বলা হয়েছিল।

তবে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১২টার পর থেকে এই সব সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে। ফলে গ্রাহকরা এখন স্বাভাবিকভাবে তাদের অ্যাকাউন্ট থেকে ইচ্ছামতো লেনদেন করতে পারবেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
রাজনৈতিক বন্দি মুক্তিতে সাধারণ ক্ষমা আনছে ভেনেজুয়েলা সরকার

রাজনৈতিক বন্দি মুক্তিতে সাধারণ ক্ষমা আনছে ভেনেজুয়েলা সরকার