ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নিয়ম, জানাল আইভ্যাক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নিয়ম, জানাল আইভ্যাক

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 15, 2026 ইং
ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নিয়ম, জানাল আইভ্যাক ছবির ক্যাপশন:

ভারত ভ্রমণের ভিসা আবেদন প্রক্রিয়ায় নতুন নির্দেশনা জারি করেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। নতুন নিয়ম অনুযায়ী ভিসা আবেদনের পরবর্তী কার্যদিবসের অ্যাপয়েন্টমেন্ট স্লট আগের কার্যদিবসে প্রকাশ করা হবে।

আইভ্যাক জানায়, প্রতিদিন দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আবেদনকারীরা সাইন-আপ এবং ওয়েবফাইল আপলোড করতে পারবেন। সফলভাবে ফাইল আপলোড সম্পন্ন হলে বিকেল ৫টা থেকে অ্যাপয়েন্টমেন্ট বুকিং শুরু হবে।

নির্দেশনা অনুযায়ী, আপলোড করা ওয়েবফাইল অবশ্যই মূল ভিসা আবেদনপত্রের পিডিএফ হতে হবে এবং তা ৩০ দিনের বেশি পুরনো হওয়া যাবে না। কোনো পরিবর্তিত, সম্পাদিত বা বিকৃত ফাইল গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে।

মেডিক্যাল ভিসার ক্ষেত্রে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়, আবেদনকারীদের অবশ্যই নির্ধারিত হাসপাতালে চিকিৎসা নিতে হবে। হাসপাতাল পরিবর্তন করতে হলে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের (এফআরআরও) অনুমতি বাধ্যতামূলক।

আইভ্যাক সতর্ক করেছে, অনুমতি ছাড়া হাসপাতাল পরিবর্তন করলে তা ভিসা বিধি লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং ভবিষ্যতে ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।

সব মিলিয়ে নতুন এই নিয়মে ভিসা আবেদন প্রক্রিয়া আরও শৃঙ্খলাবদ্ধ হলেও আবেদনকারীদের জন্য নির্দিষ্ট সময় ও শর্ত কঠোরভাবে মানতে হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ইরানের হামলায় দুবাইতে মার্কিন দূতাবাসে অগ্নিকাণ্ড

ইরানের হামলায় দুবাইতে মার্কিন দূতাবাসে অগ্নিকাণ্ড