দীর্ঘ ২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে তারেক রহমান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

দীর্ঘ ২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে তারেক রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 7, 2026 ইং
দীর্ঘ ২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে তারেক রহমান ছবির ক্যাপশন:

দীর্ঘ ২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জনসভায় বক্তব্য দেবেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকেই সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী সভার প্রস্তুতি শুরু হয়।

সফরসূচি অনুযায়ী বেলা সাড়ে ১১টায় তারেক রহমানের উপস্থিতি প্রত্যাশিত। ভোর থেকেই নেতাকর্মী ও সমর্থকেরা মঞ্চের আশেপাশে উপস্থিত হতে শুরু করেন। সময় যত এগোচ্ছে, ভিড় তত বাড়ছে। দলীয় প্রধানকে কাছ থেকে দেখার জন্য নেতাকর্মীরা উৎসাহ উদ্দীপনায় অপেক্ষা করছেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী জানিয়েছেন, ঠাকুরগাঁও পৌর শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে হেলিকপ্টার থেকে নামবেন তারেক রহমান। পরে তিনি সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী সভায় অংশ নেবেন।

দলীয় প্রধানের আগমনকে কেন্দ্র করে শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ব্যানার ও ফেস্টুনে সজ্জিত হয়েছে গুরুত্বপূর্ণ সড়কগুলো। সাধারণ মানুষ ও নেতাকর্মীরা উচ্ছ্বাসের সঙ্গে জনসভাস্থলে হাজির হচ্ছেন।

বিএনপি মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁওয়ের জনসভা শেষে দুপুর দেড়টায় নীলফামারীতে এবং আড়াইটায় দিনাজপুরের বিরামপুরে তারেক রহমান নির্বাচনী বক্তব্য দেবেন।

দলীয় নেতা-কর্মীদের আশা, ঠাকুরগাঁওয়ে এই সভায় লক্ষাধিক লোকের সমাগম হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
বুড়িচংয়ে খাজনার নামে চাঁদাবাজি, ৯ জন আটক; মূলহোতারা পলাতক

বুড়িচংয়ে খাজনার নামে চাঁদাবাজি, ৯ জন আটক; মূলহোতারা পলাতক