প্রধানমন্ত্রী ১০ মার্চ উদ্বোধন করবেন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

প্রধানমন্ত্রী ১০ মার্চ উদ্বোধন করবেন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 27, 2026 ইং
প্রধানমন্ত্রী ১০ মার্চ উদ্বোধন করবেন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি ছবির ক্যাপশন:

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১০ মার্চ আনুষ্ঠানিকভাবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি উদ্বোধন করবেন। এদিন বগুড়া সদর উপজেলায় কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এই তথ্য জানিয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি এই ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিল। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে নির্বাচনে জয়ের পর সরকার গঠনের মাধ্যমে এই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগোচ্ছে।

‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি দেশের সুবিধাবঞ্চিত পরিবারকে সহায়তা প্রদানের লক্ষ্য নিয়ে চালু হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নতুন আইজিপি হিসেবে নিয়োগ পেলেন মো. আলী হোসেন ফকির

নতুন আইজিপি হিসেবে নিয়োগ পেলেন মো. আলী হোসেন ফকির