ইসির সিদ্ধান্তে শেরপুর-৩ এ আজ ভোট হচ্ছে না The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ইসির সিদ্ধান্তে শেরপুর-৩ এ আজ ভোট হচ্ছে না

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 12, 2026 ইং
ইসির সিদ্ধান্তে শেরপুর-৩ এ আজ ভোট হচ্ছে না ছবির ক্যাপশন:

অপেক্ষার প্রহর শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে এবং কোথাও কোথাও দীর্ঘ লাইনের দৃশ্যও দেখা যায়।

তবে এই চিত্রের বাইরে রয়েছে শেরপুর-৩ আসন। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে এ আসনের নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে আজ এই আসনে কোনো ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে না। পরবর্তীতে নতুন তফসিল ঘোষণা করে ভোটের তারিখ নির্ধারণ করা হবে বলে জানানো হয়েছে।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর অনুচ্ছেদ ১৭-এর ১ উপধারায় উল্লেখ রয়েছে, মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর এবং ভোটগ্রহণের পূর্বে কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করলে সংশ্লিষ্ট আসনের নির্বাচন কার্যক্রম বাতিল বা স্থগিত করতে হবে। নির্বাচন কমিশন সেই বিধান অনুসারেই সিদ্ধান্ত নিয়েছে।

শেরপুর-৩ আসনে নুরুজ্জামান বাদলের প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে ছিলেন বিএনপি মনোনীত মো. মাহমুদুল হক রুবেল। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের আবু তালেব মো. সাইফুদ্দিন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) মো. মিজানুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. আমিনুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

নির্বাচন কমিশনের ঘোষণার ফলে সংশ্লিষ্ট আসনের ভোটারদের নতুন তারিখ ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে। দেশের অন্যান্য আসনে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ভোটগ্রহণ কার্যক্রম চলমান রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
কুষ্টিয়া-৩ মনোনীত প্রার্থী আমির হামজা হাসপাতালে ভর্তি

কুষ্টিয়া-৩ মনোনীত প্রার্থী আমির হামজা হাসপাতালে ভর্তি