ফোন নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ফোন নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 9, 2026 ইং
ফোন নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের ছবির ক্যাপশন:

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশে দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে নির্বাচন কমিশন (ইসি) ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জামায়াতের নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী নাহিদ ইসলাম।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এ হুঁশিয়ারি দেন। এর আগে রোববার নির্বাচন কমিশন ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহন সংক্রান্ত এ নির্দেশনা জারি করে।

ইসির নির্দেশনায় বলা হয়, ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ, আনসার, সাধারণ আনসার বা ভিডিপির ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ্লিকেশন ব্যবহারকারী দু’জন আনসার সদস্য মোবাইল ফোন রাখতে পারবেন। এ ছাড়া অন্য কেউ ভোটকেন্দ্রের নির্ধারিত এলাকার মধ্যে ফোন রাখতে পারবেন না।

নাহিদ ইসলাম বলেন, “ইলেকশন কমিশন একটি বিজ্ঞপ্তি দিয়েছে—৪০০ মিটারের মধ্যে ফোন নিয়ে যাওয়া যাবে না। আজকে সন্ধ্যার মধ্যে এই বিধিবিধান পরিবর্তন না করলে আগামীকাল ইলেকশন কমিশন ঘেরাও করা হবে।”

তিনি আরও বলেন, “ইলেকশন কমিশন পক্ষপাতিত্ব করলে ফ্যাসিস্ট আমলের ইলেকশন কমিশনের যে পরিণতি হয়েছিল, তার চেয়েও ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে।”

গণমাধ্যম প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “আমরা দেখতে পাচ্ছি, অনেক বেসরকারি গণমাধ্যম একটি নির্দিষ্ট দলের নির্বাচনী বিজ্ঞাপন প্রচার করছে, কিন্তু অন্যদেরটা তারা নিচ্ছে না।”

এনসিপির আহ্বায়ক অভিযোগ করে বলেন, “এমন আচরণ দেখে মনে হচ্ছে, তাদের কেউ বাধ্য করছে। আর যদি কেউ বাধ্য না করে থাকে, তাহলে ধরে নিতে হবে তারা নিজেরাই দালালি করছে।” তিনি আরও বলেন, এবারের নির্বাচনে ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে লাঠি হাতে দখলদারদের প্রতিহত করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশ সার্জেন্টের ১৮০ শূন্য পদে শিগগির নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত

পুলিশ সার্জেন্টের ১৮০ শূন্য পদে শিগগির নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত