নির্বাচন কমিশন ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন প্রবেশ নিষিদ্ধ করেছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নিষিদ্ধ মানে সবাইকে ফোন ঘরে রেখে যেতে হবে। এতে সাংবাদিক বা সিটিজেন জার্নালিজমও বাধাগ্রস্ত হবে। তিনি বলেন, “এটি স্পষ্টত হঠকারী সিদ্ধান্ত, যা শুধু ইচ্ছাকৃত জালিয়াতির উদ্দেশ্যেই নেওয়া হয়েছে।”
হাসনাত আরও বলেছেন, সিসি ক্যামেরা থাকলেও তা তাত্ক্ষণিক কোনো কার্যকরী ভূমিকা দিতে পারবে না। মোবাইলের মাধ্যমে ভোটের অনিয়ম, জালিয়াতি ও কেন্দ্র দখলের চিত্র দেখানো সম্ভব হবে, যা ক্যামেরা করতে পারবে না। তিনি দাবি করেন, “৪০০ গজের মধ্যে মোবাইল নিষিদ্ধ করা হয়েছে যাতে অনিয়ম ধরা না পড়ে। এটি সুস্পষ্টভাবে ভোট চুরির সুযোগ করে দিচ্ছে। অবিলম্বে সিদ্ধান্তটি প্রত্যাহার করা উচিত।”
কসমিক ডেস্ক