টিসিবির তেলের বোতলে মিলল পানি, ফেরত পাঠানো হলো চালান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

টিসিবির তেলের বোতলে মিলল পানি, ফেরত পাঠানো হলো চালান

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 19, 2026 ইং
টিসিবির তেলের বোতলে মিলল পানি, ফেরত পাঠানো হলো চালান ছবির ক্যাপশন:

পঞ্চগড়ের বোদা উপজেলায় টিসিবির ভোজ্যতেলের বোতলে তেলের পরিবর্তে পানি পাওয়া যাওয়ার ঘটনা স্থানীয়ভাবে আলোড়ন সৃষ্টি করেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সংলগ্ন এলএসডি গুদামে একটি ট্রাক থেকে পণ্য খালাসের সময় বিষয়টি ধরা পড়ে।

জানা গেছে, রমজান উপলক্ষে Trading Corporation of Bangladesh (টিসিবি) আমদানি ও সরবরাহকৃত পণ্য পরিবহনের দায়িত্বে ছিল মেসার্স আনোয়ারা ট্রেডার্স নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠান। তাদের মাধ্যমে ভোজ্যতেল, ডাল, চিনি, ছোলা ও খেজুরসহ বিভিন্ন পণ্য সাতখামার খাদ্য গুদামে সংরক্ষণ করা হয়।

দিনাজপুরের দশমাইল টিসিবি ডিপো থেকে একটি ট্রাক বোদা উপজেলা এলএসডি গুদামে পণ্য সরবরাহের জন্য আসে। আনলোডের সময় শ্রমিকদের কাছে একটি কার্টুন অস্বাভাবিক ভারী মনে হলে সেটি খোলা হয়। তখন দেখা যায়, ভেতরে টিসিবির স্টিকারযুক্ত নয়টি বোতলে তেলের বদলে পানি ভরা।

বোদা উপজেলা টিসিবির প্রতিনিধি শিবু জানান, বিষয়টি ঠিকাদার প্রতিষ্ঠানকে অবহিত করা হলে তারা অভিযোগ অস্বীকার করেন। ট্রাকচালক মইনুল ইসলাম দাবি করেন, তিনি দিনাজপুরের কাহারোল গুদাম থেকে পণ্য বোঝাই করে দেবীগঞ্জ ও বোদায় পৌঁছে দিয়েছেন।

সাতখামার খাদ্য নিয়ন্ত্রক অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, চালান অনুযায়ী পণ্য গ্রহণের প্রক্রিয়া শুরু হলেও আনলোডের সময় অনিয়মটি ধরা পড়ে। ঘটনার পরপরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে এবং সংশ্লিষ্ট ট্রাকটি জব্দ রাখা হয়েছে।

বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে প্রশাসন সূত্রে নিশ্চিত করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ঢাকার বিভিন্ন আসনে গণসংযোগে জামায়াতের প্রার্থীরা

ঢাকার বিভিন্ন আসনে গণসংযোগে জামায়াতের প্রার্থীরা