চার দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

চার দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 8, 2026 ইং
চার দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং ছবির ক্যাপশন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র তিন দিন বাকি। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে টাকার অপব্যবহার রোধে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিং সেবা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, রোববার (৮ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে শুরু করে ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিনগত রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট চার দিন এসব সেবায় বিধিনিষেধ কার্যকর থাকবে।

এই সময় বিকাশ, নগদ ও রকেটসহ সব এমএফএসে ব্যক্তি থেকে ব্যক্তি (পিটুপি) লেনদেনে প্রতিবার সর্বোচ্চ এক হাজার টাকা পাঠানো যাবে। দৈনিক লেনদেন করা যাবে সর্বোচ্চ ১০ বার, অর্থাৎ দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা।

এ ছাড়া ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের আওতাধীন আইবিএফটির মাধ্যমে ইন্টারনেট ব্যাংকিং ও ব্যাংক অ্যাপ ব্যবহার করে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানোর সেবা সম্পূর্ণ বন্ধ থাকবে।

তবে মার্চেন্ট পেমেন্ট ও ইউটিলিটি বিল পরিশোধের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী লেনদেন চালু থাকবে। লেনদেন ছাড়া এমএফএস প্রতিষ্ঠানগুলোর অন্যান্য সেবাও নির্ধারিত সময়ের জন্য সাময়িকভাবে বন্ধ থাকবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এমএফএসের মাধ্যমে কোনো আর্থিক অপরাধ সংঘটিত হলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় জানাতে হবে। নির্বাচন উপলক্ষে এমএফএস-সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির জন্য প্রতিটি এমএফএস প্রতিষ্ঠানকে নিজস্ব জরুরি রেসপন্স সেল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

এ সময় সব ধরনের লেনদেন সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণের আওতায় রাখতে হবে এবং সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেন দ্রুত সংশ্লিষ্ট থানায় রিপোর্ট করতে হবে। পাশাপাশি এমএফএস প্রতিষ্ঠান ও ব্যাংকগুলোকে নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজন অনুযায়ী সহযোগিতা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাতক্ষীরায় বিকাশ কর্মীকে পিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাই

সাতক্ষীরায় বিকাশ কর্মীকে পিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাই