রোববার ভোরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালীসহ আশপাশের এলাকায় সেনাবাহিনী নেতৃত্বাধীন যৌথ বাহিনী অভিযান শুরু করে। অভিযানের মূল উদ্দেশ্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রোহিঙ্গাদের অপব্যবহার রোধ করা। কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, ক্যাম্পে তাদের জন্য নির্ধারিত জায়গা থাকা সত্ত্বেও অনেক রোহিঙ্গা নিয়ম ভেঙ্গে বাঙালিদের জমি দখল করে অবস্থান করছে, যা স্থানীয়দের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ।
বর্তমানে আটককৃতদের একটি নির্দিষ্ট স্থানে জমায়েত করা হয়েছে। পরবর্তী পর্যায়ে স্থানীয় জেলা প্রশাসক ও উর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে তাদেরকে ক্যাম্পে পাঠানো হবে। অভিযান চলাকালীন আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে। এর আগে, চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারি এলাকায় অভিযান চালিয়ে পাঁচ শতাধিক রোহিঙ্গাকে আটক করা হয়েছিল।
কসমিক ডেস্ক