কুড়িগ্রামের ফুলবাড়ীতে নারী বৈষম্য, নারী সহিংসতা, মাদকের ক্ষতিকর প্রভাব এবং ধূমপান প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
১৫ জুন সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত চাইল্ড, নট ব্রাইড প্রজেক্ট ও এমজেএসকেএস এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় ফুলবাড়ী ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য ছায়া রানীর বাড়ির উঠানে নারী বৈষম্য, নারী সহিংসতা,২৫ জন কিশোরদের অংশগ্রহণে মাদকের ক্ষতিকর প্রভাব এবং ধূমপান প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বৈঠক শেষে ফলের গাছ ও সাবান বিতরণ করা হয়।
উঠান বৈঠকে উপস্থিত থেকে আলোচনা করেন, ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ হারুন,৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য ছায়া রানী,ফুলবাড়ী যুব মানব সেবা সংগঠনের সভাপতি সুষমা রানী সেন,সাধারণ সম্পাদক রুহুল আমিন উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক পুষ্পাঞ্জলি রায়সহ আরো অনেকে।
বক্তারা বলেন, নারী ও শিশু নির্যাতন, মাদকাসক্তি এবং ধূমপানের কারণে পরিবার ও সমাজে নানা ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে পরিবার, সমাজ এবং তরুণদের একযোগে কাজ করতে হবে।
বৈঠকে নারীর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ রোধ, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং ধূমপানমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা শেষে উপস্থিত সবাই নারী সহিংসতা, মাদক ও ধূমপানমুক্ত সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।