হবিগঞ্জে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

হবিগঞ্জে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 29, 2026 ইং
হবিগঞ্জে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন ছবির ক্যাপশন:

বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হবিগঞ্জে ৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) বিকেলে বিজিবির সদর দপ্তরের মিডিয়া ও জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা হিসেবে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বর্তমানে পুলিশ সদস্যদের পাশাপাশি বিজিবিও মাঠে দায়িত্ব পালন করছে।

এর আগে একই দিন বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজের জারি করা আদেশে জানানো হয়, সংঘর্ষ, জানমালের ক্ষয়ক্ষতি এবং জনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পৌর এলাকার নির্ধারিত স্থানে পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েত, মিছিল, সমাবেশ ও শোভাযাত্রা নিষিদ্ধ থাকবে।

এদিকে, মঙ্গলবার হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচিতে হামলার প্রতিবাদে বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় দলটি। এনসিপির দপ্তর সেলের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হবিগঞ্জে দলের মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে এনসিপির মহানগর, জেলা, উপজেলা ও থানা শাখাগুলোকে নিজ নিজ এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ আয়োজনের নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় হবিগঞ্জ শহরের টাউন হলের সামনে পদযাত্রা শেষে ফেরার পথে সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ ওঠে। ওই ঘটনায় সাংবাদিকসহ এনসিপির কয়েকজন নেতাকর্মী আহত হন। পরে পুলিশ তাদের উদ্ধার করে এবং ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ফরিদপুর-২ আসনে ১৯ দফা উন্নয়ন পরিকল্পনা দিলেন শামা ওবায়েদ

ফরিদপুর-২ আসনে ১৯ দফা উন্নয়ন পরিকল্পনা দিলেন শামা ওবায়েদ