বাজুসের নতুন ঘোষণা, আজ স্বর্ণের দাম ভরিতে ২ লাখ ৬২ হাজার ছাড়াল The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বাজুসের নতুন ঘোষণা, আজ স্বর্ণের দাম ভরিতে ২ লাখ ৬২ হাজার ছাড়াল

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 6, 2026 ইং
বাজুসের নতুন ঘোষণা, আজ স্বর্ণের দাম ভরিতে ২ লাখ ৬২ হাজার ছাড়াল ছবির ক্যাপশন:

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন মূল্য নির্ধারণ করায় শুক্রবার (৬ ফেব্রুয়ারি) থেকে স্বর্ণ প্রতি ভরি ২ লাখ ৬২ হাজার ৯০ টাকায় বিক্রি হবে। এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানিয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। সর্বশেষ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) স্বর্ণের দাম ভরিতে ১০ হাজার ৯০৬ টাকা বাড়ানো হয়েছিল।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৫ হাজার ৪৮৪ টাকা।

এর আগে শুক্রবার সকালে বাজুস ভরিতে ৫ হাজার ৪২৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা নির্ধারণ করেছিল। একই সঙ্গে ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৯ হাজার ৭৫৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫ হাজার ৫২০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। সেই দাম আজ সকাল সাড়ে ১০টা থেকে কার্যকর হয়। তবে পরবর্তীতে আবারও দাম বাড়িয়ে নতুন তালিকা ঘোষণা করা হয়।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম মোট ২৪ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৬ দফা দাম বাড়ানো হয়েছে এবং ৮ দফা কমানো হয়েছে। এছাড়া ২০২৫ সালে দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৯৩ বার সমন্বয় করা হয়েছিল, যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয় এবং ২৯ বার দাম কমানো হয়।

স্বর্ণের দাম বারবার সমন্বয়ের ফলে বাজারে ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিশেষ করে বিয়ের মৌসুম ও বিভিন্ন উৎসবকে সামনে রেখে স্বর্ণের মূল্য বৃদ্ধি সাধারণ মানুষের জন্য বাড়তি চাপ তৈরি করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসলামের পক্ষে একটাই ভোটের বাক্স—হাতপাখা: রেজাউল করীম

ইসলামের পক্ষে একটাই ভোটের বাক্স—হাতপাখা: রেজাউল করীম