পাবনা-৪ নির্বাচনে বিএনপি প্রার্থী পুনঃগণনার দাবি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

পাবনা-৪ নির্বাচনে বিএনপি প্রার্থী পুনঃগণনার দাবি

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 13, 2026 ইং
পাবনা-৪ নির্বাচনে বিএনপি প্রার্থী পুনঃগণনার দাবি ছবির ক্যাপশন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী হয়েছেন। তিনি বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী হাবিবুর রহমান হাবিব-কে ৩,৬৮৩ ভোটের ব্যবধানে পরাজিত করেন।

জয় মেনে না নিয়ে হাবিবুর রহমান হাবিব গভীর রাতে সংবাদ সম্মেলনের মাধ্যমে পাবনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফার কাছে পুনঃভোট গণনার দাবি জানান। তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তার কাছে পুনরায় ভোট গণনার জন্য লিখিত আকারে অভিযোগ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাচন কমিশনের সূত্রে ঘোষিত ফল অনুযায়ী, অধ্যাপক আবু তালেব মন্ডল দাঁড়িপাল্লা প্রতীকে ১,৩৭,৬৭৫ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রার্থী হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ১,৩৩,৮৭৪ ভোট। স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টু মোটরসাইকেল প্রতীকে ২৭,৯৭০ ভোট পেয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত পাবনা-৪ আসনের ঈশ্বরদী ও আটঘরিয়া কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। দিনব্যাপী ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন এবং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করেছেন।

জয়ী অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, “এই বিজয় ঈশ্বরদী-আটঘরিয়ার মানুষের বিজয়। সবার দোয়া ও সহযোগিতা চাই। আমরা সবাই মিলে এলাকার উন্নয়নে কাজ করতে চাই।”

এই ঘটনায় ভোট পুনর্গণনার দাবি নির্বাচনী উত্তেজনা ও স্থানীয় রাজনৈতিক উত্তাপকে সামনে এনেছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাদক মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার, দীর্ঘদিন ছিলেন আত্মগ

মাদক মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার, দীর্ঘদিন ছিলেন আত্মগ