মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 12, 2026 ইং
মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব ছবির ক্যাপশন: ফরিদপুরের বোয়ালমারীতে দোয়া মাহফিলে বক্তব্য দিচ্ছেন কাজী আতিয়ার রহমান রবি।

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রকাশ্য মাইকে নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে বক্তব্য দেওয়ায় আলোচনা তৈরি হয়েছে। রুপাপাত ইউনিয়নের কদমী গ্রামের বাসিন্দা ও আওয়ামী লীগ কর্মী কাজী আতিয়ার রহমান রবি বলেন, তিনি এবার ধানের শীষে ভোট দেবেন।

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাইকে বক্তব্য দিতে গিয়ে আতিয়ার রহমান বলেন,
“আগে আওয়ামী লীগ করতাম। মুজিব কোট আমার ঘরে আছে, আয়রন করে তুলে রেখেছি। কাল যদি আওয়ামী লীগ আসে, তাহলে আবার আওয়ামী লীগে যাব। কিন্তু এখন তো আওয়ামী লীগ নেই। ভোট তো এক জায়গায় দিতে হবে, ঘরে বসে থাকলে চলবে না। তাই এবার ধানের শীষে ভোট দেব।”

তিনি আরও বলেন,
“অনেকে বলে আপনি তো আওয়ামী লীগ করতেন, তাহলে এখন বিএনপিতে কেন আসলেন? তার উত্তর হচ্ছে—আমি ময়রার মাঠে মুশা মিয়ার হাত ধরে আওয়ামী লীগে যোগদান করি। এখন তো আওয়ামী লীগের কেউ নাই।”

তার এই বক্তব্য সামাজিক ও রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দেয়। দোয়া মাহফিলের ভিডিও ও অডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সহকৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রহমান বলেন,
“ওপেন মঞ্চে এ ধরনের কথা বলা তার উচিত হয়নি। কেন তিনি এমন বক্তব্য দিয়েছেন, তা আমরা বুঝতে পারছি না। এতে আমরা বিব্রত হয়েছি।”

তিনি আরও জানান, কাজী আতিয়ার রহমান রবি এর আগে রুপাপাত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনবার চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছিলেন। তবে প্রতিবারই অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নির্বাচনের প্রাক্কালে এ ধরনের প্রকাশ্য বক্তব্য বিভিন্ন দলে অস্বস্তি তৈরি করতে পারে এবং রাজনৈতিক শিষ্টাচার নিয়েও প্রশ্ন তুলছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
পিরোজপুর ২৫০ শয্যা হাসপাতাল সীমিত পরিসরে চালু হচ্ছে: প্রতিমন

পিরোজপুর ২৫০ শয্যা হাসপাতাল সীমিত পরিসরে চালু হচ্ছে: প্রতিমন