চাঁপাইনবাবগঞ্জে পুকুরে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

চাঁপাইনবাবগঞ্জে পুকুরে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 17, 2026 ইং
চাঁপাইনবাবগঞ্জে পুকুরে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু ছবির ক্যাপশন:


চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পুকুরে গোসল করতে নেমে রায়হান (০৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুর কসবা গ্রামের রহমত আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১৬ আগস্ট) দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে পরিবারের চোখের আড়ালে গোসল করতে নামে রায়হান দীর্ঘক্ষণ সে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরঘাটে তার জুতা দেখতে পায় তার মা। স্থানীয়দের সহযোগিতায় পানিতে তল্লাশি 
চালানো হয়। স্থানীয়রা তাকে উদ্ধারে পুকুরে অভিযান শুরু করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর আত্মীয়-স্বজন ও গ্রামবাসী পুকুরের পানির নিচ থেকে রায়হানের নিথর দেহ উদ্ধার করে। পানিতে ডুবে শিশুর মৃত্যুর এই ঘটনায় এলাকায় এবং তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী উঠে গ্রাম। পরবর্তী আইনি পদক্ষেপ শেষে দাফন সম্পন্ন করা হয়। এ বিষয়ে নাচোল থানা অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন এবং এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : ফারুক হোসেন ডন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নন্দীগ্রামে সহিংসতার মামলায় দুই জামায়াত নেতা আটক

নন্দীগ্রামে সহিংসতার মামলায় দুই জামায়াত নেতা আটক