ভারী বৃষ্টিতে পানিবন্দি চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ভারী বৃষ্টিতে পানিবন্দি চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 17, 2026 ইং
ভারী বৃষ্টিতে পানিবন্দি চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী ছবির ক্যাপশন:

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে চট্টগ্রাম নগরীতে রাতভর ভারী বৃষ্টিপাত হয়েছে। টানা বৃষ্টিতে নগরীর বিভিন্ন নিচু এলাকা গোড়ালি থেকে হাঁটু পরিমাণ পানিতে তলিয়ে যায়। এতে সোমবার (১৭ আগস্ট) সকালে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অফিসগামী মানুষ ও পথচারীদের চরম দুর্ভোগে পড়তে হয়।

স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যা থেকে চট্টগ্রামে হালকা বৃষ্টি শুরু হয়। তবে রাত ৩টার পর বৃষ্টির তীব্রতা বেড়ে যায়। সকাল ১১টা পর্যন্ত ভারী বৃষ্টি অব্যাহত থাকায় নগরীর বিভিন্ন সড়কে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়।

চকবাজার, মুরাদপুর, জামালখান, পাঁচলাইশ, ফরিদারপাড়া, উত্তর কাট্টলী, আগ্রাবাদ, কাতালগঞ্জ, জিইসি ও প্রবর্তকসহ বিভিন্ন এলাকায় পানি জমে যায়। কোনো কোনো সড়কে গোড়ালি থেকে হাঁটুসমান পানি থাকায় যানবাহন চলাচল ব্যাহত হয়। তবে পরে বৃষ্টির তীব্রতা কমে আসায় দুপুরের দিকে বিভিন্ন সড়ক থেকে পানি নেমে যেতে শুরু করে।

কাতালগঞ্জের বাসিন্দা ফরিদ আহমেদ জানান, জলাবদ্ধতার পানি ভবনের নিচতলাতেও উঠে যায়। অফিসে যাওয়ার সময় স্বাভাবিক ৪০ টাকার রিকশা ভাড়ার পরিবর্তে তাকে ৮০ টাকা দিতে হয়েছে।

ফরিদারপাড়ার বাসিন্দা কামাল উদ্দিন বলেন, হাঁটুপানি মাড়িয়ে চলাচল করা অত্যন্ত কষ্টকর। এর আগেও কয়েক দিন পানিবন্দি থাকতে হয়েছে। তিনি এ সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানান।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা ইসমাইল মিয়া জানান, লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ উপকূলীয় এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। গতকাল সকাল ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১০৯ মিলিমিটার


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে বাজারে কোনো ঘাটতি হবে না: বাংলাদেশ ব্যাংক

রমজানে বাজারে কোনো ঘাটতি হবে না: বাংলাদেশ ব্যাংক