ভোলাহাটে পুলিশের অভিযানে ১৮ লাখ টাকার মোবাইল উদ্ধার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ভোলাহাটে পুলিশের অভিযানে ১৮ লাখ টাকার মোবাইল উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং
ভোলাহাটে পুলিশের অভিযানে ১৮ লাখ টাকার মোবাইল উদ্ধার ছবির ক্যাপশন:
ভোলাহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৩১০টি ভারতীয় মোবাইল উদ্ধার নারী গ্রেপ্তার

মোঃ ফারুক হোসেন ডন, (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ভোলাহাট থানার জাদুনগর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মঞ্জুর হোসেন (২৭), পিতা- মৃত রুস্তম আলীর বসতবাড়ির দক্ষিণ দুয়ারী মাটির শয়নকক্ষে তল্লাশি চালিয়ে একটি বড় নীল রঙের প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৩১০টি ভারতীয় পুরাতন চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর মধ্যে ছিল ভিভো ১১০টি, অপো ৭০টি, রিয়েলমি ৩৬টি, রেডমি ১০টি, স্যামসাং ২৫টি, ওয়ান প্লাস ৮টি, আইকিউওও ৯টি, মটোরোলা ১৫টি, কোকো ৩টি, নারজো ৪টি, পোকো ১০টি এবং অন্যান্য ব্র্যান্ডের ১০টি মোবাইল ফোন। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর আনুমানিক মূল্য প্রায় ১৮ লাখ ৬০ হাজার টাকা। এ সময় ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোছাঃ জেসমিন খাতুন (২৫), স্বামী- মঞ্জুর হোসেন, সাং- জাদুনগর, থানা- ভোলাহাট, জেলা- চাঁপাইনবাবগঞ্জকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো জব্দ করা হয়েছে।
এ বিষয়ে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল বারিক বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। চোরাচালান ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : ফারুক হোসেন ডন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নেপালে যাত্রীবাহী বাস নদীতে পড়ে নিহত ১২

নেপালে যাত্রীবাহী বাস নদীতে পড়ে নিহত ১২