আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নেতানিয়াহু: ট্রাম্প The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নেতানিয়াহু: ট্রাম্প

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 25, 2026 ইং
আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নেতানিয়াহু: ট্রাম্প ছবির ক্যাপশন:

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৪ জুলাই) হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে বক্তব্য দেওয়ার সময় তিনি এ ঘোষণা দেন।

বক্তব্যে ট্রাম্প বলেন, আগামী সপ্তাহে নেতানিয়াহু ওয়াশিংটনে আসবেন। তবে সফরের প্রসঙ্গ তুলে তিনি বিরোধী ডেমোক্র্যাট নেতা ও মার্কিন সিনেটর চাক শুমারকে নিয়ে বিতর্কিত মন্তব্যও করেন।

ট্রাম্প বলেন, তিনি চাক শুমারকে একটি ‘সুন্দর ফিলিস্তিনি পোশাক’ পাঠাবেন, যাতে নেতানিয়াহু ওয়াশিংটনে এলে তিনি তাকে স্বাগত জানাতে পারেন। একই বক্তব্যে ট্রাম্প দাবি করেন, শুমার ‘ফিলিস্তিনি হয়ে গেছেন’ এবং তার নতুন ভিত্তি ‘শরিয়া আইন’। এ মন্তব্যের পর যুক্তরাষ্ট্রে নতুন করে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে।

এটি প্রথমবার নয়। এর আগেও ট্রাম্প একাধিকবার চাক শুমারকে ‘ফিলিস্তিনি’ বলে উল্লেখ করেছিলেন। সে সময় যুক্তরাষ্ট্রের মুসলিম ও ইহুদি অধিকারবিষয়ক বিভিন্ন সংগঠন তার সমালোচনা করে। সংগঠনগুলোর অভিযোগ, ট্রাম্প ‘ফিলিস্তিনি’ শব্দটি পরিচয় হিসেবে নয়, বরং অপমানসূচক অর্থে ব্যবহার করেন, যা ফিলিস্তিনিদের প্রতি অসম্মানজনক এবং বিভাজনমূলক।

এদিকে নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, তিনি সোমবার ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হবেন। সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নেতানিয়াহুর কার্যালয় আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্র সফরের সময় তিনি প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসি গ্রাহামের শেষকৃত্যেও অংশ নেবেন।

বিশ্লেষকদের মতে, এমন এক সময়ে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান পাঁচ মাসে গড়িয়েছে। ফলে ট্রাম্প-নেতানিয়াহু বৈঠকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি, ইরান ইস্যু, আঞ্চলিক সংঘাত এবং ভবিষ্যৎ কূটনৈতিক ও সামরিক সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
অস্ত্র সংকটে গাড়ি নির্মাতাদের দিকে ঝুঁকছে পেন্টাগন

অস্ত্র সংকটে গাড়ি নির্মাতাদের দিকে ঝুঁকছে পেন্টাগন