নরেন্দ্র মোদীর ভিউর বিশ্বরেকর্ড The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নরেন্দ্র মোদীর ভিউর বিশ্বরেকর্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 25, 2026 ইং
নরেন্দ্র মোদীর ভিউর বিশ্বরেকর্ড ছবির ক্যাপশন:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে সর্বাধিক ভিউ অর্জনের নতুন বিশ্বরেকর্ড গড়েছে। গত বৃহস্পতিবার মধ্যরাতে প্রকাশিত ৪০ সেকেন্ডের ওই ভিডিওটি প্রথম ২৪ ঘণ্টায় প্রায় ৩০ কোটি ৩০ লাখ (৩০৩ মিলিয়ন) বার দেখা হয়েছে।

এর আগে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ভিউয়ের রেকর্ড ছিল ৩০ কোটি (৩০০ মিলিয়ন)। সেই রেকর্ডটি ছিল যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ইউটিউবার আইশোস্পিড (IShowSpeed)-এর একটি ইনস্টাগ্রাম রিলের, যেখানে তিনি দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস (BTS)-এর সদস্যদের সঙ্গে সাক্ষাতের ভিডিও প্রকাশ করেছিলেন।

প্রকাশিত তথ্য অনুযায়ী, মোদীর ভিডিওটির মোট ভিউ ইতোমধ্যে প্রায় ৩৩ কোটি ছাড়িয়েছে। একই সঙ্গে ভিডিওটি প্রকাশের পর তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রায় ১০ লাখ (১ মিলিয়ন) নতুন অনুসারী যুক্ত হয়েছে।

ভারতে চলমান ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে বৃহস্পতিবার রাত ১১টা ৫২ মিনিটে নরেন্দ্র মোদী ভিডিওটি পোস্ট করেন। ভিডিওতে তিনি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরেন এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের শিক্ষাবর্ষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য পুনরায় পরীক্ষা আয়োজন করা হয়েছে। পাশাপাশি প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে দ্রুত বিচার এবং কঠোর শাস্তির বিধান রেখে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান।

বিশ্লেষকদের মতে, জেন-জি প্রজন্মের সঙ্গে যোগাযোগ বাড়াতে মোদী ভিডিওটিতে অনানুষ্ঠানিক (ইনফরমাল) উপস্থাপনা, সংক্ষিপ্ত বক্তব্য এবং মধ্যরাতে পোস্ট করার মতো কৌশল ব্যবহার করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই সময় তরুণদের সক্রিয়তা বেশি থাকায় ভিডিওটি দ্রুত বিপুল দর্শকের কাছে পৌঁছে যায়।

বিশ্বরেকর্ড গড়ার পরদিন শুক্রবার মধ্যরাতে আবারও ইনস্টাগ্রামে ২৪ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন নরেন্দ্র মোদী। সেখানে তিনি বলেন, "ধন্যবাদ বন্ধুরা"—এভাবে শুরু করে দেশের যুবসমাজকে তাদের ইতিবাচক মতামত, সমর্থন ও পরামর্শের জন্য কৃতজ্ঞতা জানান।

তিনি আরও বলেন, জনগণের মতামত নেতৃত্ব ও নাগরিকদের সম্পর্ককে আরও দৃঢ় করে এবং ভবিষ্যতেও সবার ভালোবাসা ও সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশা করেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
খাদ্যবান্ধব কর্মসূচিতে ৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা দরে চাল

খাদ্যবান্ধব কর্মসূচিতে ৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা দরে চাল