শিবগঞ্জে পিয়াজু খেয়ে অসুস্থ ৯ ছাত্রী, ভর্তি ৭ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

শিবগঞ্জে পিয়াজু খেয়ে অসুস্থ ৯ ছাত্রী, ভর্তি ৭

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 13, 2026 ইং
শিবগঞ্জে পিয়াজু খেয়ে অসুস্থ ৯ ছাত্রী, ভর্তি ৭ ছবির ক্যাপশন:
চাঁপাইনবাবগঞ্জরে শিবগঞ্জে ফুটপাতে পিয়াজু খেয়ে ৯ শিক্ষার্থী অসুস্থ, মেডিকেল ভর্তি ৭জন

ফারুক হোসেন ডন ফারুক হোসেন ডন,  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ শিক্ষার্থী বাজারের পিয়াজু খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে গুরুতর অসুস্থ সাতজনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য দুই শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। বিদ্যালয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন শিক্ষার্থী মনাকষা বাজার থেকে পিয়াজু কিনে খাওয়ার পরপরই অসুস্থতা অনুভব করে। পরে তাদের মধ্যে কয়েকজনের বমি, পেটব্যথাসহ বিভিন্ন উপসর্গ দেখা দিলে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
মনাকষা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “সকালে কয়েকজন শিক্ষার্থী বাজারের পিয়াজু খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি জানার পর দ্রুত তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। গুরুতর অসুস্থ সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে।”ঘটনার পর শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। শিক্ষার্থীরা যে খাবার খেয়েছিল, সেটি পরীক্ষা করে অসুস্থতার প্রকৃত কারণ নির্ণয় এবং বাজারের খাদ্যপণ্যের মান যাচাইয়ের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নিউজটি পোস্ট করেছেন : ফারুক হোসেন ডন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করলো ৫

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করলো ৫