অবশেষে সালমান শাহর মৃত্যু নিয়ে মুখ খুললেন শাবনূর The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

অবশেষে সালমান শাহর মৃত্যু নিয়ে মুখ খুললেন শাবনূর

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 9, 2026 ইং
অবশেষে সালমান শাহর মৃত্যু নিয়ে মুখ খুললেন শাবনূর ছবির ক্যাপশন:

অমর চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পর এ নিয়ে প্রকাশ্যে নিজের অবস্থান জানিয়েছেন চিত্রনায়িকা শাবনূর। সম্প্রতি একাধিক সাক্ষাৎকারে রিজভী আহমেদ ওরফে ফরহাদ সালমান শাহর প্রসঙ্গে শাবনূরের নাম উল্লেখ করে বিভিন্ন অভিযোগ করেন। এতদিন এ বিষয়ে নীরব থাকলেও সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে এসব অভিযোগের জবাব দিয়েছেন তিনি।

শাবনূরের দাবি, রিজভী আহমেদ তাঁকে সালমান শাহকে ব্ল্যাকমেল করার জন্য দায়ী করেছেন এবং তাঁর আত্মহত্যার সঙ্গে শাবনূরের সম্পৃক্ততার ইঙ্গিত দিয়েছেন। তবে শাবনূর প্রশ্ন তুলেছেন, সালমান শাহর মৃত্যুর পরই তিনি প্রথম রিজভীর নাম জানতে পারেন। সে ক্ষেত্রে কীভাবে রিজভী তাঁকে ব্ল্যাকমেলের সঙ্গে জড়িত করার দাবি করছেন, তা তাঁর বোধগম্য নয়।

সালমান শাহ ও তাঁর স্ত্রীকে নিয়ে কূটনামি করা কিংবা একজনের কথা অন্যজনের কাছে পৌঁছে দেওয়ার অভিযোগও অস্বীকার করেছেন শাবনূর। তিনি এসব বক্তব্যকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন।

শাবনূর তাঁর বক্তব্যে রিজভীর পুরোনো ও সাম্প্রতিক দাবির মধ্যকার পার্থক্যের কথাও তুলে ধরেন। তাঁর দাবি, ১৯৯৭ সালের ২৪ জুলাই আদালতে দেওয়া জবানবন্দিতে রিজভী সালমান শাহকে হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে জড়িত থাকার কথা বলেছিলেন। সেখানে ১২ লাখ টাকার বিনিময়ে হত্যার পরিকল্পনার কথাও বলা হয়েছিল বলে উল্লেখ করেন শাবনূর।

অন্যদিকে, দীর্ঘ সময় পর সাম্প্রতিক সাক্ষাৎকারে রিজভী সালমান শাহর মৃত্যু হত্যা নয়, আত্মহত্যা বলে দাবি করছেন—এমন কথাও তুলে ধরেছেন শাবনূর। তবে রিজভী কেন অবস্থান পরিবর্তন করেছেন, সে বিষয়ে নিজের ধারণার পক্ষে কোনো প্রমাণ দেননি তিনি।

শাবনূর স্পষ্টভাবে জানান, সালমান শাহর মৃত্যু বা কথিত হত্যাকাণ্ডের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা ছিল না। সালমান শাহ কীভাবে মারা গেছেন, সে বিষয়েও তাঁর কোনো ব্যক্তিগত তথ্য নেই বলে দাবি করেন তিনি।

প্রিয় সহশিল্পী ও বড় ভাইয়ের মতো সালমান শাহকে স্মরণ করে শাবনূর বলেন, তাঁর অকাল মৃত্যু এখনো তাঁকে কষ্ট দেয়। একই সঙ্গে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে সালমান শাহর মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন এবং কেউ জড়িত থাকলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
‘স্বপ্নের মতো’ এক মাস, অনুভূতি জানালেন রাশমিকা

‘স্বপ্নের মতো’ এক মাস, অনুভূতি জানালেন রাশমিকা