নবীনগরে মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের সংঘর্ষ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নবীনগরে মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের সংঘর্ষ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 8, 2026 ইং
নবীনগরে মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের সংঘর্ষ ছবির ক্যাপশন:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সকালে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, টিয়ারা গ্রামের শিশু মিয়া ও আবুল হোসেন চেয়ারম্যানের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে পূর্ববিরোধ ও স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় গত ৪ আগস্ট দিবাগত রাতেও টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। ওই ঘটনায় অন্তত পাঁচজন আহত হন।

এর আগে গত ২ জুন একই বিরোধের জেরে দুই পক্ষ টেঁটা ও বল্লম নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই ঘটনায় অন্তত ১০ জন আহত হন। সংঘর্ষের সময় কয়েকটি দোকানপাটে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে।

২ জুনের সংঘর্ষে গুরুতর আহত টিয়ারা গ্রামের আবুল খায়ের মিয়ার ছেলে ইকবাল মিয়া (৬০) চিকিৎসাধীন অবস্থায় গত ১০ জুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তবে তাঁর মৃত্যু নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। এক পক্ষের দাবি, সংঘর্ষে আহত হওয়ার পর ইকবাল মিয়ার মৃত্যু হয়েছে। অন্য পক্ষের দাবি, মাদকের টাকা নিয়ে পারিবারিক মারামারিতে আহত হয়ে তিনি মারা যান।

স্থানীয় একটি সূত্রের ভাষ্য, ২ জুনের সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলার আসামিরা জামিনে বের হওয়ার পর আবারও সংঘর্ষে জড়িয়ে পড়েছেন। এর আগে ভবিষ্যতে কোনো ধরনের সংঘর্ষ বা দাঙ্গায় জড়াবেন না—এমন অঙ্গীকারনামা উভয় পক্ষ থানায় দিয়েছিল বলেও জানা গেছে।

শনিবারের সংঘর্ষের খবর পেয়ে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নবীনগর থানার ওসি মোরশেদ আলম চৌধুরী জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় যাতে পুনরায় উত্তেজনা সৃষ্টি না হয়, সে জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ক্যালকুলেটরে হিসাব কষে ১৫ শতাংশ ঘুষ নিলেন পিআইও!

ক্যালকুলেটরে হিসাব কষে ১৫ শতাংশ ঘুষ নিলেন পিআইও!