কাঁঠাল থেকে তৈরি হচ্ছে ‘বিস্কুট’, সাড়া দিচ্ছেন ক্রেতারাও The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

কাঁঠাল থেকে তৈরি হচ্ছে ‘বিস্কুট’, সাড়া দিচ্ছেন ক্রেতারাও

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 7, 2026 ইং
কাঁঠাল থেকে তৈরি হচ্ছে ‘বিস্কুট’, সাড়া দিচ্ছেন ক্রেতারাও ছবির ক্যাপশন:

গাজীপুরের শ্রীপুরে জাতীয় ফল কাঁঠাল থেকে তৈরি হচ্ছে ব্যতিক্রমী খাদ্যপণ্য ‘কাঁঠাল বিস্কুট’। মৌসুমে বিপুল পরিমাণ কাঁঠাল উৎপাদন হলেও সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় প্রতি বছর টনকে টন ফল নষ্ট হয়। এই অপচয় কমানো এবং কাঁঠালের বহুমুখী ব্যবহার নিশ্চিত করতে উদ্যোক্তা আব্দুস ছাত্তার ভুঁইয়া কাঁঠালের রস ব্যবহার করে তৈরি করছেন এই বিস্কুট।

শ্রীপুর পৌরসভার বৈরাগীরচালা গ্রামের এই উদ্যোক্তার কারখানায় স্বাস্থ্যসম্মত প্রক্রিয়ায় কাঁঠালের পাল্প বা রসের সঙ্গে ঘি, বাটার, দুধ, ময়দাসহ অন্যান্য উপকরণ মিশিয়ে বিস্কুট তৈরি করা হচ্ছে। কোনো কৃত্রিম ফ্লেভার বা কেমিক্যাল ব্যবহার না করেই তৈরি হচ্ছে পণ্যটি। প্রস্তুত মিশ্রণ নির্দিষ্ট আকারে কেটে ট্রেতে সাজিয়ে প্রায় ২৫ মিনিট ওভেনে বেক করার পর ঠান্ডা করে প্যাকেটজাত করা হয়।

উদ্যোক্তার দাবি, বাজারে আসার পর থেকেই কাঁঠাল বিস্কুট নিয়ে ক্রেতাদের আগ্রহ তৈরি হয়েছে। অনলাইনেও নিয়মিত অর্ডার আসছে। একবার কেনা ক্রেতাদের অনেকে আবারও অর্ডার করছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

গাজীপুরে প্রতিবছর বিপুল পরিমাণ কাঁঠাল উৎপাদিত হয়, যার বড় একটি অংশ আসে শ্রীপুর উপজেলা থেকে। স্থানীয় কৃষকদের মতে, কাঁঠাল প্রক্রিয়াজাত করে বিস্কুট, চিপসসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করা গেলে মৌসুমে নষ্ট হওয়া ফলের পরিমাণ কমবে এবং কৃষকরা ন্যায্যমূল্য পাওয়ার সুযোগ পাবেন।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের গবেষকরাও কাঁঠাল প্রক্রিয়াজাতকরণের ওপর গুরুত্ব দিচ্ছেন। তাদের মতে, কাঁঠালের বীজ, কাঁচা ও পাকা কাঁঠাল থেকে পাউডার তৈরি করে বিভিন্ন খাদ্যপণ্যে ব্যবহার করা সম্ভব। এসব পণ্যে প্রোটিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবারসহ বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে।

উদ্যোক্তা আব্দুস ছাত্তার ভুঁইয়া জানান, বিদেশে কাঁঠালভিত্তিক বিভিন্ন খাদ্যপণ্য তৈরির অভিজ্ঞতা থেকেই তিনি বিস্কুট উৎপাদনের উদ্যোগ নেন। ভবিষ্যতে কাঁঠালের চিপসসহ আরও কয়েক ধরনের খাদ্যপণ্য তৈরির পরিকল্পনা রয়েছে তাঁর।

বিশেষজ্ঞদের মতে, কাঁঠাল প্রক্রিয়াজাত করে বাণিজ্যিক খাদ্যপণ্য উৎপাদন বাড়ানো গেলে একদিকে ফলের অপচয় কমবে, অন্যদিকে নতুন উদ্যোক্তা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে কৃষক, উদ্যোক্তা ও ভোক্তা—তিন পক্ষই এর সুফল পেতে পারেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এ-১০ ও এফ-১৫ই বিমান ভূপাতিতের দাবি ইরানের

এ-১০ ও এফ-১৫ই বিমান ভূপাতিতের দাবি ইরানের