ভারতের ক্রিকেটারদের ফিটনেস নিয়ে বিসিসিআইয়ের উদ্বেগ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ভারতের ক্রিকেটারদের ফিটনেস নিয়ে বিসিসিআইয়ের উদ্বেগ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2026 ইং
ভারতের ক্রিকেটারদের ফিটনেস নিয়ে বিসিসিআইয়ের উদ্বেগ ছবির ক্যাপশন:

ভারতীয় ক্রিকেট দলে একের পর এক ক্রিকেটারের চোটে উদ্বিগ্ন হয়ে উঠেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সাম্প্রতিক সময়ে হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানা, নিতীশ কুমার রেড্ডি, বরুণ চক্রবর্তী, সাই সুদর্শন ও আকাশ দীপসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার ইনজুরিতে পড়েছেন। এই পরিস্থিতিতে দলের সার্বিক ফিটনেস ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছে বোর্ড।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্রিকেটারদের শারীরিক সক্ষমতা ও ধারাবাহিক ইনজুরির কারণ জানতে দলের ফিজিও কমলেশ জৈনের কাছে ব্যাখ্যা চেয়েছেন বিসিসিআইয়ের সচিব দেবজিৎ শইকীয়া। বোর্ড জানতে চেয়েছে, কেন এত বেশি ক্রিকেটার চোটে আক্রান্ত হচ্ছেন এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বোর্ডের পক্ষ থেকে ফিজিওকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, কোনো ক্রিকেটার যত বড় তারকাই হোন না কেন, তার ফিটনেসে ঘাটতি থাকলে সেটি গোপন করা যাবে না। সংশ্লিষ্ট ক্রিকেটারের শারীরিক অবস্থা সম্পর্কে দ্রুত বোর্ডকে অবহিত করতে হবে। প্রয়োজন হলে তাকে মাঠের বাইরে রেখে সম্পূর্ণ সুস্থ হওয়ার সুযোগ দিতে হবে।

বিসিসিআইয়ের পর্যবেক্ষণে দেখা গেছে, কয়েকজন সিনিয়র ক্রিকেটারের উইকেটের মাঝে দৌড়ানোর গতি কমে গেছে এবং ফিল্ডিংয়েও আগের মতো ক্ষিপ্রতা দেখা যাচ্ছে না। এসব বিষয়কে ভবিষ্যতের বড় টুর্নামেন্টের জন্য উদ্বেগজনক হিসেবে বিবেচনা করছে বোর্ড।

এ পরিস্থিতি মোকাবিলায় ক্রিকেটারদের ফিটনেস মূল্যায়নের পদ্ধতিতে পরিবর্তন আনার পরিকল্পনা করছে বিসিসিআই। নতুন করে ফিটনেস টেস্টের মানদণ্ড নির্ধারণ এবং নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তবে আপাতত দলের ফিজিও কমলেশ জৈনকে দায়িত্ব থেকে সরানোর সম্ভাবনা নেই। কারণ, সামনে ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি চলছে এবং নতুন কাউকে দায়িত্ব দিলে তার সঙ্গে দলকে মানিয়ে নিতে সময় লাগবে। তবে বোর্ডের পক্ষ থেকে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে—স্বল্প সময়ের মধ্যেই ফিটনেস ব্যবস্থাপনায় দৃশ্যমান উন্নতি আনতে হবে, অন্যথায় সংশ্লিষ্টদের ওপর চাপ আরও বাড়বে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিরপেক্ষ নির্বাচনে জামায়াত জিততে পারবে না: হর্ষবর্ধন শ্রিংল

নিরপেক্ষ নির্বাচনে জামায়াত জিততে পারবে না: হর্ষবর্ধন শ্রিংল