মানুষ কতটা বেহায়া হলে নিজের কৃতকর্ম অস্বীকার করে The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মানুষ কতটা বেহায়া হলে নিজের কৃতকর্ম অস্বীকার করে

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2026 ইং
মানুষ কতটা বেহায়া হলে নিজের কৃতকর্ম অস্বীকার করে ছবির ক্যাপশন:

গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন। বুধবার (৫ আগস্ট) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত ওই পোস্টে তিনি শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা, অতীত কর্মকাণ্ড এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন মন্তব্য করেন।

পোস্টে সোহেল তাজ লেখেন, তিনি শুনছেন যে শেখ হাসিনা আবার দেশে ফেরার কথা বলছেন। এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, একজন ব্যক্তি কীভাবে নিজের অতীত কর্মকাণ্ড অস্বীকার করে আবার দেশে ফেরার প্রত্যাশা করতে পারেন।

তিনি পোস্টে আরও উল্লেখ করেন, শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে দাবি করেন যে, এসব বিষয়ে আত্মসমালোচনা বা অনুশোচনা প্রকাশ না করে তিনি ভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, এ ধরনের অবস্থান রাজনৈতিক দল ও দেশের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

ইতিহাসের উদাহরণ টেনে মন্তব্য

সোহেল তাজ তার পোস্টে বিশ্ব ইতিহাসের কয়েকজন নেতার উদাহরণ উল্লেখ করেন। তিনি লেখেন, ইতিহাসে ক্ষমতাচ্যুত হওয়ার পর পুনরায় ক্ষমতায় ফিরে আসার ঘটনা খুবই বিরল। উদাহরণ হিসেবে তিনি ব্রাজিলের গেতুলিও ভার্গাস, বাইজেন্টাইন সম্রাট জাস্টিনিয়ান (দ্বিতীয়) এবং মেক্সিকোর আন্তোনিও লোপেজ দে সান্তা আনার নাম উল্লেখ করেন।

পোস্টের শেষাংশে তিনি নিজের মতামত তুলে ধরে বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে পারেন, তবে ক্ষমতায় নয়; বরং তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়ার মুখোমুখি হওয়া উচিত বলে তিনি মনে করেন।

সোহেল তাজের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ব্যক্তিগত মতামত হিসেবে এসেছে। এ বিষয়ে শেখ হাসিনা বা সংশ্লিষ্ট অন্য কোনো পক্ষের প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই, পরীক্ষার্থী ১২ লাখ ৬৭ হাজার

এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই, পরীক্ষার্থী ১২ লাখ ৬৭ হাজার