কিয়ারাকে নিয়ে ট্রলের জবাব দিলেন হুমা কুরেশি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

কিয়ারাকে নিয়ে ট্রলের জবাব দিলেন হুমা কুরেশি

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 3, 2026 ইং
কিয়ারাকে নিয়ে ট্রলের জবাব দিলেন হুমা কুরেশি ছবির ক্যাপশন:

টক্সিক: অ্যা ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ সিনেমার গান ‘তাবাহি’ প্রকাশের পর যশের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। বিশেষ করে বিবাহিত এবং সদ্য মা হওয়ার পর এমন দৃশ্যে অভিনয় নিয়ে নানা মন্তব্য ও সমালোচনা করেন অনেক নেটিজেন।

এই পরিস্থিতিতে কিয়ারার পাশে দাঁড়িয়েছেন সিনেমাটির সহ-অভিনেত্রী হুমা কুরেশি। তার মতে, একই দৃশ্যে অভিনয় করলেও যশকে তেমন সমালোচনার মুখে পড়তে হয়নি। অথচ দুজনই বিবাহিত এবং দুজনেরই সন্তান রয়েছে। তাই বিষয়টিকে তিনি নারী ও পুরুষের প্রতি সমাজের দ্বৈত মানসিকতার প্রতিফলন হিসেবে দেখছেন।

সম্প্রতি এক অনুষ্ঠানে হুমা বলেন, “অভিনেত্রীকে নিয়ে সমালোচনা খুবই অসুস্থ ও জঘন্য বিষয়। তবে আমি বিশ্বাস করি, এই সিনেমার নারীরাই শেষ পর্যন্ত হাসবেন। কারণ মানুষের মানসিকতা শুধু কথায় বদলানো যায় না। আমি চাই, সিনেমাটাই সব প্রশ্নের উত্তর দিক।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুমার ভাই ও অভিনেতা সাকিব সালিম। তিনিও সামাজিক যোগাযোগমাধ্যমে কিয়ারাকে নিয়ে হওয়া ট্রলের সমালোচনা করে বলেন, “বাস্তবের পৃথিবী অনেক বেশি মানবিক, কিন্তু ইন্টারনেট নয়।”

‘তাবাহি’ গান প্রকাশের পর থেকেই কিয়ারা আদভানির ব্যক্তিগত জীবন এবং বৈবাহিক সম্পর্ক নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য ছড়িয়ে পড়ে। শুধু কিয়ারাই নন, তার স্বামী অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টেও এ বিষয়ে নানা মন্তব্য করেন কিছু ব্যবহারকারী।

এদিকে, গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক: অ্যা ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ সিনেমার মাধ্যমে ‘কেজিএফ’ সিরিজের পর বড় পর্দায় ফিরছেন যশ। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন নয়নতারা, তারা সুতারিয়া, রুক্মিণী বসন্ত এবং হুমা কুরেশি। ছবিটি আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ