একাদশে ভর্তি নিয়ে নতুন সিদ্ধান্ত, আগের নিয়মই বহাল The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

একাদশে ভর্তি নিয়ে নতুন সিদ্ধান্ত, আগের নিয়মই বহাল

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 3, 2026 ইং
একাদশে ভর্তি নিয়ে নতুন সিদ্ধান্ত, আগের নিয়মই বহাল ছবির ক্যাপশন:

আসন্ন ২০২৬-২৭ শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক স্তরের একাদশ শ্রেণিতে ভর্তি আগের নিয়মেই অনুষ্ঠিত হবে। অর্থাৎ, এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে কেন্দ্রীয়ভাবে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে এবং শিক্ষার্থীদের মেধা ও পছন্দক্রম অনুযায়ী কলেজে ভর্তির সুযোগ দেওয়া হবে।

আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে এ সংক্রান্ত নীতিমালার খসড়া শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠানো হয়েছে। সোমবার (৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান

তিনি জানান, এবার একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়ায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আনা হচ্ছে না। গত শিক্ষাবর্ষের মতোই পরীক্ষার ফল বা নম্বরের ভিত্তিতে ভর্তি কার্যক্রম পরিচালনার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। নীতিমালা অনুমোদনের পর ভর্তি কার্যক্রমের বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হবে।

এদিকে আগামী ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কথা রয়েছে। এর আগে ২০ জুলাই ফল প্রকাশের সম্ভাব্য তারিখ থাকলেও শিক্ষা বোর্ডগুলোর প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় তা পিছিয়ে দেওয়া হয়। ফল প্রকাশের পরপরই একাদশ শ্রেণির অনলাইন ভর্তি কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, দেশের কলেজ ও মাদ্রাসাগুলোতে একাদশ শ্রেণিতে ২৬ লাখের বেশি আসন রয়েছে। অন্যদিকে, চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছে ১৮ লাখ ৫৭ হাজারের বেশি পরীক্ষার্থী। ফলে আগের বছরের মতো এবারও উল্লেখযোগ্য সংখ্যক আসন খালি থাকার সম্ভাবনা রয়েছে।

তবে নটর ডেম কলেজ, হলিক্রস কলেজসহ চার্চ পরিচালিত কয়েকটি কলেজে আদালতের নির্দেশনা অনুযায়ী আগের মতোই ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থী নির্বাচন করা হবে। এসব প্রতিষ্ঠান কেন্দ্রীয় অনলাইন ভর্তি প্রক্রিয়ার বাইরে নিজস্ব নিয়মে শিক্ষার্থী ভর্তি করবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও ভুয়া তথ্য প্রচার বন্ধে হাইকোর্টে

অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও ভুয়া তথ্য প্রচার বন্ধে হাইকোর্টে