জাতিসংঘের সড়ক নিরাপত্তা প্যানেলের যৌথসভাপতির দায়িত্বে সেতুমন্ত্রী শেখ রবিউল আলম The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

জাতিসংঘের সড়ক নিরাপত্তা প্যানেলের যৌথসভাপতির দায়িত্বে সেতুমন্ত্রী শেখ রবিউল আলম

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 22, 2026 ইং
জাতিসংঘের সড়ক নিরাপত্তা প্যানেলের যৌথসভাপতির দায়িত্বে সেতুমন্ত্রী শেখ রবিউল আলম ছবির ক্যাপশন:

জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে যৌথসভাপতির দায়িত্ব পালন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। দায়িত্ব পালনকালে তিনি বিশ্বব্যাপী সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও গুরুতর আহতের সংখ্যা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলা, সমন্বিত বাস্তবায়ন এবং জবাবদিহিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

মঙ্গলবার অনুষ্ঠিত এ অধিবেশনে বাংলাদেশের সড়ক নিরাপত্তা উন্নয়নে নেতৃত্বের আন্তর্জাতিক স্বীকৃতির অংশ হিসেবে তিনি যৌথসভাপতির দায়িত্ব পালন করেন।

বক্তব্যে সেতুমন্ত্রী বলেন, কেবল শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তুললেই হবে না; সড়ক পরিবহন ব্যবস্থার প্রতিটি স্তরে এসব প্রতিষ্ঠানের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। তিনি বলেন, নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের মধ্যে সমন্বয় এবং জবাবদিহিতার কাঠামো আরও শক্তিশালী করা প্রয়োজন।

তিনি সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে পরিবহন, স্বাস্থ্য, পুলিশ, অর্থ, শিক্ষা, পরিবেশ এবং স্থানীয় সরকারসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয়, দায়িত্বের সুস্পষ্ট বণ্টন এবং সমন্বিত কর্মপরিকল্পনার ওপর জোর দেন।

শেখ রবিউল আলম আরও বলেন, স্থানীয় সরকার, বেসরকারি খাত, নাগরিক সমাজ, শিক্ষাবিদ এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিরাপদ সড়ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এসব উদ্যোগকে শক্তিশালী সরকারি নেতৃত্ব, সমন্বয় এবং কার্যকর জবাবদিহিতার আওতায় পরিচালিত হতে হবে।

জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত সড়ক নিরাপত্তা উন্নয়নবিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে রয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ইরান ইস্যুতে ট্রাম্প প্রশাসন দিশাহীন: মার্ক কেলির অভিযোগ

ইরান ইস্যুতে ট্রাম্প প্রশাসন দিশাহীন: মার্ক কেলির অভিযোগ