ঘুরতে গিয়ে কাদায় আটকা মার্তিনেজ, উদ্ধার করলেন গ্রামবাসী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ঘুরতে গিয়ে কাদায় আটকা মার্তিনেজ, উদ্ধার করলেন গ্রামবাসী

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 30, 2026 ইং
ঘুরতে গিয়ে কাদায় আটকা মার্তিনেজ, উদ্ধার করলেন গ্রামবাসী ছবির ক্যাপশন:

মাঠে দুর্দান্ত সব সেভ করে অসংখ্যবার আর্জেন্টিনাকে রক্ষা করেছেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ। তবে এবার পরিস্থিতি ছিল একেবারেই ভিন্ন। প্রতিপক্ষ নয়, বরং কর্দমাক্ত একটি রাস্তাই তাকে আটকে দেয়। শেষ পর্যন্ত স্থানীয় গ্রামবাসীদের সহায়তায় বিপদমুক্ত হন এই তারকা ফুটবলার।

বিশ্বকাপ শেষে কয়েকজন বন্ধুকে নিয়ে আর্জেন্টিনার বুয়েনোস আইরেস প্রদেশের সিয়েরা দে লস পাদ্রেস এলাকায় ঘুরতে যান মার্তিনেজ। প্রবল বৃষ্টির কারণে এলাকার একটি কাঁচা রাস্তা কাদায় পরিণত হয়। প্রথমে তার এক বন্ধুর গাড়ি সেখানে আটকে যায়। সেটি টেনে তুলতে গিয়ে মার্তিনেজের নিজের গাড়িটিও কাদার মধ্যে আটকে পড়ে।

নির্জন এলাকায় দীর্ঘ সময় আটকে থাকার পর কী করবেন, তা বুঝে উঠতে পারছিলেন না তারা। ঠিক সেই সময় মোটরসাইকেলে করে সেখানে পৌঁছান স্থানীয় বাসিন্দা লিওনার্দো আলবারাকিন ও তার ছেলে রামিরো। পরিস্থিতি বুঝে তারা সাহায্যের উদ্যোগ নেন এবং পরে গ্রামের আরও কয়েকজন বাসিন্দাও তাদের সঙ্গে যোগ দেন।

দড়ি ও ট্রাক্টরের সাহায্যে কয়েক ঘণ্টার চেষ্টার পর কাদা থেকে দুটি গাড়িই নিরাপদে বের করে আনা সম্ভব হয়। বিপদ থেকে মুক্ত হওয়ার পর স্থানীয়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মার্তিনেজ।

শুধু ধন্যবাদ জানিয়েই থেমে থাকেননি আর্জেন্টাইন গোলরক্ষক। নিজের গায়ে থাকা আর্জেন্টিনা জাতীয় দলের অফিসিয়াল জ্যাকেটটি লিওনার্দো আলবারাকিনকে উপহার দেন তিনি। পাশাপাশি ভক্তদের অনুরোধে অটোগ্রাফ দেন এবং ছবি তোলেন। এমনকি ২০২২ বিশ্বকাপে তার স্মরণীয় সেভের একটি ছবিতেও স্বাক্ষর করেন।

স্থানীয় এক টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে লিওনার্দো আলবারাকিন বলেন, মার্তিনেজ তাদের বারবার ধন্যবাদ জানিয়ে বলেছেন, “আপনারাই আমাকে রক্ষা করেছেন।” বিশ্বকাপজয়ী এই তারকার কাছ থেকে এমন আন্তরিকতা ও সম্মান পেয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। বিদায়ের আগে উপহার পাওয়া জ্যাকেটটি তার জীবনের অন্যতম স্মরণীয় স্মারক হয়ে থাকবে বলেও জানান তিনি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
এনসিপিতে প্রকৃত জুলাই যোদ্ধার সংখ্যা কম : রাশেদ খান

এনসিপিতে প্রকৃত জুলাই যোদ্ধার সংখ্যা কম : রাশেদ খান