স্মার্ট নিরাপত্তা ব্যবস্থায় রাজশাহীতে বসছে ১৫৫টি আধুনিক সিসি ক্যামেরা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

স্মার্ট নিরাপত্তা ব্যবস্থায় রাজশাহীতে বসছে ১৫৫টি আধুনিক সিসি ক্যামেরা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 26, 2026 ইং
স্মার্ট নিরাপত্তা ব্যবস্থায় রাজশাহীতে বসছে ১৫৫টি আধুনিক সিসি ক্যামেরা ছবির ক্যাপশন:

রাজশাহী মহানগরকে নিরাপদ, প্রযুক্তিনির্ভর ও অপরাধমুক্ত নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে (আরএমপি) ১৫৫টি অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। এই উদ্যোগের মাধ্যমে নগরজুড়ে অপরাধ দমন, সার্বক্ষণিক নজরদারি, ট্রাফিক ব্যবস্থাপনা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ গ্রহণ আরও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

রোববার (২৬ জুলাই) দুপুরে আরএমপি কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন আনুষ্ঠানিকভাবে আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের হাতে এসব অত্যাধুনিক সিসি ক্যামেরা তুলে দেন।

অনুষ্ঠানে জানানো হয়, মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক, ব্যস্ত মোড়, জনসমাগমপূর্ণ এলাকা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ধাপে ধাপে এসব ক্যামেরা স্থাপন করা হবে। উন্নত প্রযুক্তিসম্পন্ন এই নজরদারি ব্যবস্থা চালু হলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধ সংঘটনের আগেই ঝুঁকিপূর্ণ এলাকা পর্যবেক্ষণ, অপরাধীদের শনাক্তকরণ, যানজট নিয়ন্ত্রণ এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা গ্রহণে অধিক সক্ষম হবে।

বক্তারা বলেন,রাজশাহী সিটি কর্পোরেশন ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সমন্বিত এই উদ্যোগ নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্মার্ট সিটি বাস্তবায়নের পথকে আরও সুদৃঢ় করবে।

অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইটসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন

নিউজটি পোস্ট করেছেন : আবু সাইদ, স্টাফ রিপোর্টার, রাজশাহী বিভাগ

কমেন্ট বক্স
নয়াপল্টনের স্কুলে শিশু নির্যাতন: প্রধান আসামি গ্রেপ্তার

নয়াপল্টনের স্কুলে শিশু নির্যাতন: প্রধান আসামি গ্রেপ্তার