আজ থেকে ফের শুরু চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

আজ থেকে ফের শুরু চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 27, 2026 ইং
আজ থেকে ফের শুরু চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা ছবির ক্যাপশন:

বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে প্রায় তিন সপ্তাহ স্থগিত থাকার পর সোমবার (২৭ জুলাই) থেকে পুনরায় শুরু হয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা। দীর্ঘ বিরতির পর পরীক্ষার হলে ফিরছেন এই বোর্ডের প্রায় এক লাখ শিক্ষার্থী।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাশাপাশি দেশের অন্য নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডেও পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের রুটিন অনুযায়ী, সোমবার সকাল ১০টা থেকে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বিকেলে অনুষ্ঠিত হবে খাদ্য ও পুষ্টি প্রথম পত্রের পরীক্ষা।

অন্যদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষার্থীরা ইসলামের ইতিহাস, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র (তত্ত্বীয়) এবং তাজভিদ দ্বিতীয় পত্র (মুজাব্বিদ মাহির বিভাগ) পরীক্ষায় অংশ নিচ্ছেন। একই সময়ে কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি) পরীক্ষার্থীদের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট-১ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

গত ১৬ জুলাই বন্যা-পরবর্তী পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকার অবস্থা, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা এবং সড়ক যোগাযোগের দুর্ভোগ বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়। একই সঙ্গে মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম এবং কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্সের অবশিষ্ট পরীক্ষাও স্থগিত করা হয়েছিল।

পরিস্থিতির উন্নতি হওয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর গত ২৩ জুলাই শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ঘোষণা দেন যে, ২৭ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষাগুলো পুনরায় শুরু হবে। ঘোষণার পর জানানো হয়, বর্তমানে কার্যকর নিয়মিত রুটিন অনুযায়ী অবশিষ্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে স্থগিতাদেশের আগে যেসব পরীক্ষা হওয়ার কথা ছিল, সেগুলোর জন্য পরে নতুন সময়সূচি প্রকাশ করা হবে।

উল্লেখ্য, গত ৮ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ছিল। তবে ওই সময় দেশের অন্য সব সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডে পূর্বঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা চলমান ছিল।

চলতি বছর দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন নিবন্ধিত পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষার্থীর সংখ্যা ৯৯ হাজার ৬৮৮ জন। তাদের জন্য ১১৪টি পরীক্ষা কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। সারা দেশে এ পরীক্ষা পরিচালনার জন্য মোট ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ২ হাজার ৬৯৭টি পরীক্ষা কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
বজ্রাঘাতে জামালপুরে মুদি দোকান পুড়ে ছাই, ব্যবসায়ীর প্রায় ৬ ল

বজ্রাঘাতে জামালপুরে মুদি দোকান পুড়ে ছাই, ব্যবসায়ীর প্রায় ৬ ল